ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২১ বৈশাখ ১৪৩৩
কালীগঞ্জে নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন ইসরাত জাহান ছনি
এম সহিদুল ইসলাম, লালমনিরহাট
প্রকাশ: Sunday, 1 August, 2021, 4:48 PM

কালীগঞ্জে নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন ইসরাত জাহান ছনি

কালীগঞ্জে নবাগত এসিল্যান্ড হিসেবে যোগদান করলেন ইসরাত জাহান ছনি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা ভূমি অফিসে নবাগত সহকারী কমিশনার (ভূমি)  হিসেবে যোগদান করলেন ইসরাত জাহান ছনি।

বুধবার (২৮ জুলাই) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার আঃ মান্নান আনুষ্ঠানিকভাবে নবাগত সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী এবং উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা কর্মচারীগণ।

নবাগত সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা ইসরাত জাহান ছনি ছাত্র জীবন শেষ করে ৩৬ তম বিসিএসে প্রশাসনিক ক্যাডার হিসেবে ২০২০ সালের ১২ আগস্ট দিনাজপুর জেলা প্রশাসকের কার্যলয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদান করে সততার সথে দায়িত্ব পালন করেছেন।

 
নবাগত সহকারী কমিশনার (ভুমি) কর্মকর্তা ইসরাত জাহান ছনি বলেন, এসিল্যান্ড অফিসে মানুষ আসে জমি ই-নামজারী,মিসকেস সহ অন্যান্য সেবা নিতে। 'আমি এই উপজেলার সাধারণ মানুষকে আইনের মধ্য থেকে ভুমি সেবায় সর্বাত্নক সহযোগিতা করার চেষ্টা করবো'। তিনি সুষ্ঠুভাবে কাজ করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।



পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status