ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
বোনের যৌতুকের টাকা দিতে না পেরে নববিবাহিত যুবকের আত্মহত্যা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 July, 2021, 6:36 PM

বোনের যৌতুকের টাকা দিতে না পেরে নববিবাহিত যুবকের আত্মহত্যা

বোনের যৌতুকের টাকা দিতে না পেরে নববিবাহিত যুবকের আত্মহত্যা

বোনের যৌতুকের টাকা দিতে না পেরে নীলফামারীর কিশোরগঞ্জে কীটনাশক পান করে শিমুল (২৫) নামের এক যুবক আত্মহত্যা করেছেন।

শুক্রবার (৩০ জুলাই) রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শিমুল মাগুড়া ঠাটারীপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের একমাত্র ছেলে।

এলাকাবাসী জানান, বাবার মৃত্যুর পর শিমুল তার পরিবারের হাল ধরেন। পাঁচ মাস আগে বোনের বিয়ে দেয়ার পর সম্প্রতি নিজেও বিয়ে করেন। বোনের যৌতুকের টাকা বাকি থাকায় সব সময় মানসিক চাপে ভুগতেন। নানা মোর্শেদ মাস্টারের কাছে টাকাও ধার চান।

এতে সাড়া না পাওয়ায় বুধবার রাতে তার বাড়িসংলগ্ন নার্সারিতে কীটনাশক পান করেন। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার রাতে সেখানে তার মৃত্যু হয়। ঘরে নববধূ রেখে ওই যুবকের আত্মহত্যায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এ ব্যাপারে মাগুড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল হোসেন সিহাব ওই যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, কী কারণে তিনি বিষ পান করেছেন জানি না।

কিশোরগঞ্জ থানার এসআই নোমান জানান, মানসিক চাপের কারণে ওই যুবক কীটনাশক পানে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status