স্বপরিবারে আমেরিকা যাচ্ছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম
মোঃ শাহীন মিয়া, কোম্পানীগঞ্জ
প্রকাশ: Saturday, 31 July, 2021, 5:50 PM
স্বপরিবারে আমেরিকা যাচ্ছেন আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর আলম
সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম স্বপরিবারে আজ সকাল ১০ টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমেরিকার নিউইয়র্কের উদ্যেশ্যে যাত্রা করেন।
করোনা (COVID-19) এর কারনে অনেকের সাথে দেখা করে যেতে পারেননি বলে তিনি কোম্পানীগঞ্জ উপজেলা বাসী সহ দেশ বিদেশের সবার কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেন।
তিনি বলেন, এই করোনা ভাইরাস পরিস্থিতে আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও সবাইকে নিয়ে আমেরিকা যেতে হচ্ছে বিশেষ কিছু কাজ থাকার কারনে। তাছাড়া যাওয়ার বিষয়টি পূর্ব প্রস্তুতিমূলক ছিল।
তিনি স্বপরিবারে আমেরিকার নিউইয়র্ক ও কানাডার টরন্টোতে ২ মাস থাকবেন বলে ও জানান।