|
রাজারহাটে হেফাজতে ইসলামের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
আসাদুর রহমান, রাজারহাট
|
![]() রাজারহাটে হেফাজতে ইসলামের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত অনুষ্ঠানটি রাজারহাট রেজিয়া বেগম কওমি মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক, হেফাজতে ইসলাম বাংলাদেশ, রাজারহাট উপজেলা শাখা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গোলাম রাব্বানী, ধর্ম ও দাওয়া বিষয়ক সম্পাদক। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাওলানা আজিজুল ইসলাম, ভারপ্রাপ্ত মুহতামিম, রেজিয়া বেগম কওমি মাদ্রাসা; মাওলানা আশরাফুল ইসলাম, সহ প্রসার সম্পাদক মুফতি মমিনুল ইসলাম, অর্থ সম্পাদক সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা তাদের বক্তব্যে ২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে সংঘটিত ঘটনার কথা উল্লেখ করে তারা দাবি করেন, সে সময় বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের আমলে হেফাজতে ইসলামের যে নেতাকর্মীরা গণহত্যার শিকার হন। এ বিষয়ে তারা সত্য উদঘাটন করে সঠিক বিচারের দাবি জানান। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
