ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৫ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
লক্ষ্মীপুরে বিধিনিষেধ না মানায় জরিমানা ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 31 July, 2021, 5:53 PM

লক্ষ্মীপুরে বিধিনিষেধ না মানায় জরিমানা ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

লক্ষ্মীপুরে বিধিনিষেধ না মানায় জরিমানা ও অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

করোনা সংক্রমণ রোধে লকডাউন কার্যকর করতে লক্ষ্মীপুর সদর উপজেলার জকসিন বাজারে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। লকডাউন না মানায় বিভিন্ন ব্যক্তি ও যানবাহনের বিরুদ্ধে ৭টি মামলা দিয়ে ১৭ হাজার টাকা অর্থদ- করা হয়।
শনিবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম।

এ সময় দূর পাল্লার যাত্রী পরিবহনের দায়ে একটি মাইক্রোবাস ও একটি প্রাইভেটকারের চালকে জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারে উপস্থিত দুঃস্থ ও অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ করেন ইউএনও।

ইউএনও মোহাম্মদ মাসুদ বলেন, করোনা ভাইরাস সংক্রমণ বিস্তাররোধকল্পে চলমান বিধিনিষেধ বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। বিধিনিষেধ অমান্য করে বিভিন্ন লোকজন ও যানবাহন চলাচল করায় তাদেরকে জরিমানা করা হয়। এছাড়া জকসিন বাজারের অসহায় প্রতিবন্ধী ও নিন্ম আয়ের ১৬ জনের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের চাল বিতরণ করা হয়েছে। লকডাউন কার্যকরে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ

  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status