ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২২ বৈশাখ ১৪৩৩
পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমূখী মানুষের ঢল
মোহাম্মদ ইউনুস আলী, মাানিকগঞ্জ
প্রকাশ: Saturday, 31 July, 2021, 5:42 PM

পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমূখী মানুষের ঢল

পাটুরিয়া ও আরিচা ঘাটে কর্মস্থলমূখী মানুষের ঢল

মানিকগঞ্জের পাটুরিয়া আরিচা ঘাটে কর্মস্থলেমুখী মানুষের ঢল নেমেছে। আগামীকাল (১ আগস্ট) পোশাক কারখানা খোলার ঘোষণার পর থেকেই কর্মস্থলে ফিরছেন হাজার হাজার মানুষ।

দেশের দক্ষিণ অঞ্চলের ২১টি জেলার মানুষ পাটুরিয়া ও আরিচা ঘাট দিতে ঢাকাসহ বিভিন্ন গন্তব্যে যায়। পাটুরিয়া ও আরিচা ঘাট থেকে ট্রাক, পিক-আপ ভ্যান, মোটরসাইকেল, রিক্সা, ভ্যান, প্রাইভেট কার, মাইক্রোবাস, সিএনজি চালিত অটোরিকশায় চড়ে অনেক বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে যাত্রীদের।

পুলিশ, ম্যাজিস্ট্রেটগণ ঘাট ও মহসড়কে দায়িত্ব পালন করলেও এতো লোকের ভীর সমলাতে হিমসীম খাচ্ছেন।  


শনিবার দুপুরে পাটুরিয়া ঘাটে দৌলতদিয়া ঘাট থেকে ছেড়ে আসা সবগুলো ফেরিতে পদ্মা পার হয়ে হাজার হাজার মানুষ পাটুরিয়া আসছেন। বেশির ভাগ লোকজন স্বাস্থ্যবিধি না মেনে ফেরিতে গাদাগাদি করে আসছেন।

পাটুরিয়া ঘাটে গাড়ি না পেয়ে জিরো পয়েন্টে কয়েক হাজার লোক নানা স্লোগান দিতে থাকেন। আবার অনেকে উত্তেজিত হয়ে মোটরসাইকেলগুলো উল্টো ঘুরিয়ে দিচ্ছেন।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান জানান, ফেরিতে যাত্রীদের চাপ অনেক বেশি। এ নৌ-রুটে ছোট-বড় আটটি ফেরি চলাচল করছে। জরুরি পণ্যবাহী গাড়ি পারের সময় হাজার হাজার লোকজন হুমড়ি খেয়ে ফেরিতে উঠে পড়ছেন। কোনো কোনো ফেরি শুধু যাত্রী নিয়ে বাধ্য হয়েছে ঘাট ছেড়ে আসছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status