ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
মরিয়ম নওয়াজ করোনায় আক্রান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 10:50 AM

মরিয়ম নওয়াজ করোনায় আক্রান্ত

মরিয়ম নওয়াজ করোনায় আক্রান্ত

পাকিস্তানের তিনবারের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের মেয়ে এবং দেশটির প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়ম নওয়াজ করোনায় আক্রান্ত হয়েছেন।

তার দলের মুখপাত্র মরিয়ম আওরঙ্গজেব এ তথ্য জানিয়েছেন। খবর দ্যা ডনের।

মরিয়ম নওয়াজ নিজেও এক ট্যুইটারবার্তায় করোনায় আক্রান্তের কথা সবাইকে জানিয়েছেন।

বর্তমানে তিনি কোয়ারেণ্টাইনে আছেন। তাবে তার শারীর অবস্থা ভালো বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে গত ২৫ জুলাই অনুষ্ঠিত ভোটে নির্বাচনী প্রচারাভিযান চালাতে গিয়ে ঠাণ্ডা ও জ্বরে আক্রান্ত হন তিনি।

পরে নমুনা পরীক্ষা করে বুধবার তার করোনা ধরা পড়ে। পাকিস্তান মুসলিম লীগের প্রেসিডেন্ট ও মরিয়ম নওয়াজের চাচা শেহবাজ শরিফ তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

পাবিস্তানে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪ হাজার ১১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গত মে মাসের পর এই প্রথম দৈনিক সংক্রমণ ৪ হাজার পার হলো।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status