ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ১৮ জুন ২০২৬ ৪ আষাঢ় ১৪৩৩
লাদাখে আমির-কিরণের সংবাদ সম্মেলন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 29 July, 2021, 10:46 AM

লাদাখে আমির-কিরণের সংবাদ সম্মেলন

লাদাখে আমির-কিরণের সংবাদ সম্মেলন

পনেরো বছরের দাম্পত্যের পরে আমির-কিরণ বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন এই মাসের শুরুর দিকে।

তবে তাদের পেশাদার সম্পর্কে তার কোনও আঁচ পড়েনি। কলকাতা থেকে লাদাখ! ‘লাল সিং চড্ডা’ ছবির জন্য প্রায় গোটা দেশ ঘুরে শুট করেছেন আমির খান। সঙ্গে আছেন ছবির সহ-প্রযোজক কিরণ রাও। খবর আনন্দবাজার পত্রিকার।

কালজয়ী ‘ফরেস্ট গাম্প’ ছবির রিমেক এটি। সেটের বিভিন্ন ছবি প্রকাশ্যে এনে লাদাখে একসঙ্গে সংবাদ সম্মেলন করলেন
আমির-কিরণ।

সাংবাদিকদের তারা জানান, ছবিতে লাদাখের পর্যটনের বিষয়টিকে প্রাধান্য দেওয়া হয়েছে। জানিয়েছেন, তাদের ভাল লাগার কথা।

শুটিংয়ের কারণে পরিবেশ দূষণের অভিযোগ উঠেছিল ছবির টিমের বিরুদ্ধে। পরে তা অস্বীকার করে আমির বিবৃতি দেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে নিজের ভাবমূর্তি সামলাতে ওই সংবাদ সম্মেলন করা হয়।

অভিনয়ের পেশায় আমিরের দীর্ঘ দিনের অভিজ্ঞতা নিয়েও প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। ‘লাল সিং চড্ডা’র শুটিং এবং মুক্তি করোনার কারণে পিছিয়ে গিয়েছিল। পরিস্থিতি ঠিক থাকলে, এ বছর ছবির রিলিজ হতে পারে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status