ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
কুমিল্লায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 4:46 PM

কুমিল্লায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

কুমিল্লায় স্ত্রীকে পিটিয়ে হত্যা, স্বামী গ্রেফতার

কুমিল্লায় পারিবারিক কলহের জেরে শাহীনুর আক্তার (৩৫) নামে এক গৃহবধূকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় ওই গৃহবধূর স্বামী আনসার সদস্য জাহাঙ্গীর আলমকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ।

আজ সোমবার (২৬ জুলাই) সকালে জেলার বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুড়িচং উপজেলার সাদকপুর গ্রামের জাহাঙ্গীর আলমের সাথে শাহীনুর আক্তারের বিয়ের পর থেকেই দাম্পত্য কলহ চলে আসছিল। গত বৃহস্পতিবার কুমিল্লার বরুড়া উপজেলায় কর্মস্থল থেকে ছুটি নিয়ে বাড়িতে আসেন আনসার সদস্য জাহাঙ্গীর আলম। এরপর থেকে গত কয়েক দিনে তাদের
পারিবারিক কলহ চরম পর্যায়ে পৌছে। আজ সোমবার সকালে ওই কলহের জের ধরে বাকবিতণ্ডার একপর্যায়ে স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করে জাহাঙ্গীর। রবিউল ও সাকিব নামে তাদের দুই ছেলে রয়েছে।

বুড়িচং থানার পরিদর্শক (তদন্ত) মাকসুদ আলম জানান, নিহতের মাথায় আঘাতসহ শরীরের বিভিন্ন স্থানে জখম রয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পারিবারিক কলহের জেরে তাকে পিটিয়ে হত্যা করেছে বলে পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছে ঘাতক স্বামী জাহাঙ্গীর।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status