ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ভাইভা ছাড়াই ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 26 July, 2021, 4:47 PM

ভাইভা ছাড়াই ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

ভাইভা ছাড়াই ৮ হাজার ডাক্তার-নার্স নিয়োগ দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

করোনা পরিস্থিতিতে ডাক্তার-নার্সরা অনেকে ক্লান্ত হয়ে পড়েছেন। তাই চিকিৎসা সেবা অব্যাহত রাখতে ভাইভা ছাড়াই দ্রুত চার হাজার ডাক্তার ও চার হাজার নার্স নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার দুপুরে মন্ত্রিসভার বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। মন্ত্রী বলেন, টিকা কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্বাস্থ্যমন্ত্রী জানান, সারাদেশের ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে টিকা কার্যক্রম শুরু করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া গ্রামের বয়স্ক মানুষকে টিকার আওতায় আনারও নির্দেশনা দিয়েছেন তিনি।

এছাড়া জাহিদ মালেক বলেন, জনগণ লকডাউন মানছে না, যা দুঃখজনক। লকডাউন না মানলে হাসপাতালে জায়গা হবে না। এছাড়া জনসনের ৭ কোটি ডোজ ভ্যাকসিন আগামী বছরের দ্বিতীয় ভাগে আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status