ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
ট্রাকচাপায় মারা গেলো মা, হাসপাতালে দুই শিশু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 4:36 PM

ট্রাকচাপায় মারা গেলো মা, হাসপাতালে দুই শিশু

ট্রাকচাপায় মারা গেলো মা, হাসপাতালে দুই শিশু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক নারী নিহত হয়েছেন। এ সময় সঙ্গে থাকা তার দুই মেয়ে আহত হয়েছে।

সোমবার (২৬ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নয়লাভাঙ্গা ইউনিয়নের হরিনগর পিঠতলা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নাছিমা আক্তার (৪০) উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের মো. সাহেদ আলীর স্ত্রী। আহতরা হলেন, নিহতের ৭ মাসের মেয়ে সিদ্দিকা ও নাফিজা (৭)।

স্থানীয়রা জানান, চাঁপাইনবাবগঞ্জ-গামী একটি ব্যাটারি চালিত অটোরিকশাকে এক ট্রাক ধাক্কা দিলে নাছিমা আক্তার ছিটকে পড়ে যান। এ সময় ট্রাক চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, এ সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status