ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
পথচারীর প্রাণ বাঁচাতে খাদে ইউএনওর গাড়ি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 26 July, 2021, 4:16 PM

পথচারীর প্রাণ বাঁচাতে খাদে ইউএনওর গাড়ি

পথচারীর প্রাণ বাঁচাতে খাদে ইউএনওর গাড়ি

ময়মনসিংহের গফরগাঁওয়ে দুই পথচারীর প্রাণ বাঁচাতে গিয়ে রাস্তার পাশের খাদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) গাড়ি। এ সময় নির্বাহী কর্মকর্তা গাড়িতে ছিলেন না। ঘটনাটি ঘটে আজ সোমবার (২৬ জুলাই) সকালে উপজেলার হাটুরিয়া এলাকায়।

জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম গাড়িতে তেল না থাকায় চালক খসরুকে সোমবার সকাল ৯টা ৫০মিনিটের দিকে হাটুরিয়া এলাকার পাম্প থেকে তেল আনতে পাঠান। চালক গাড়ি নিয়ে গফরগাঁও-ভালুকা সড়কের হাটুরিয়া এলাকায় যাওয়ার পর দুই পথচারীকে অতিক্রম করার সময় হঠাৎ সামনে পড়ে একটি গরু। এ সময় চালক দুই পথচারীকে বাঁচাতে হার্ড ব্রেক কষলে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রাস্তার পাশের খাদে পড়ে ক্ষতিগ্রস্ত হয়। তবে খাদে পড়ার পূর্বে চালক কৌশলে গাড়ি থেকে বের হয়ে যাওয়ায় প্রাণে বেঁচে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করে সংস্কারের জন্য ময়মনসিংহে প্রেরণ করা হয়। চালক খসরু বলেন, হার্ড ব্রেক না ধরলে গরুর গায়ে লেগে পাশের দুই পথচারীর প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তাজুল ইসলাম বলেন, লকডাউন জনিত কারণে বের হয়ে দেখি গাড়িতে তেল নাই। চালককে তেল আনতে বলে আমি অফিসে চলে আসি। পাম্প থেকে তেল আনতে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। তবে আল্লাহর রহমত যে গাড়ি কিছুটা ক্ষতিগ্রস্ত হলেও চালক দুজন পথচারীর প্রাণ বাঁচিয়েছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status