পর্নকাণ্ডে এবার জেরা করা হবে মডেল-অভিনেত্রী গহনা বশিষ্ঠকে। রোববার মুম্বাই অপরাধ দমন শাখার প্রপার্টি সেলের তরফে তলব করা হলো তাকে। একই মামলায় আরো দু’জনকে তলব করা হয়েছে। দুপুর ১২টার মধ্যে তিন জনকে অপরাধ দমন শাখার দফতরে পৌঁছতে হবে।
গত ফেব্রুয়ারি মাসে পর্ন-কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছিলো গহনাকে। চার মাস পরে জামিনে ছা়ড়া পেয়েছেন তিনি। ফের রোববার তাকে একই মামলায় তলব করল মুম্বই অপরাধ দমন শাখা।
পুলিশ জানিয়েছে, ইতিমধ্যে মুম্বাইয়ের আন্ধেরিতে রাজ এবং শিল্পা শেট্টির ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’ দফতরে তল্লাশি চালিয়ে একটি গুপ্ত আলমারি পাওয়া গিয়েছে।
পর্নকাণ্ডে রাজের গ্রেপ্তারির পর মডেল-অভিনেত্রী গহনা তাকে সমর্থন করে বলেছিলেন, পর্নের সঙ্গে যৌন উদ্দীপক ছবিকে গুলিয়ে ফেলা ঠিক নয়। রাজ এবং আমি একই অভিযোগে অভিযুক্ত।
তার দাবি, রাজের অ্যাপে যে ভিডিওগুলো রয়েছে, তার একটিও পর্ন নয়। একই কথা বলেছেন রাজের স্ত্রী শিল্পা এবং তার আইনজীবীও।