ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
অলিম্পিকে ইতিহাস গড়লেন জাপানী ভাই-বোন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 July, 2021, 8:42 PM

অলিম্পিকে ইতিহাস গড়লেন জাপানী ভাই-বোন

অলিম্পিকে ইতিহাস গড়লেন জাপানী ভাই-বোন

টোকিও অলিম্পিকে ইতিহাস সৃষ্টি করলেন জাপানের দুই ভাই-বোন। প্রথমে জুডোয় সোনা জেতেন বোন উতা আবে। ঘণ্টা খানেক পর সোনার পদক জিতলেন ভাই আবে হিফুমি। যা অলিম্পিকের ইতিহাসে প্রথম ঘটনা।

রোববার জুডোর মেয়েদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জেতেন উতা। বোনের সাফল্যের পর ৬৬ কেজি শ্রেণিতে সেরা হন ভাই হিফুমি। অলিম্পিকের ইতিহাসে এই প্রথম একই দিনে দুই সহোদর সোনা জয়ের কীর্তি গড়লেন।

জর্জিয়ার ভাজা মার্গভেলাশভিলিকে সহজেই হারিয়ে সোনা জেতেন হিফুমি। ব্রোঞ্জ জেতেন দক্ষিণ কোরিয়ার আন বউল ও ব্রাজিলের দানিয়েল কাগনিন।

জুডো থেকে এ পর্যন্ত ৩টি সোনা জিতেছে স্বাগতিক জাপান। উতা ও হিফুমির আগে ছেলেদের ৬০ কেজি ওজন শ্রেণিতে সেরা হয়েছেন তাকাতো নাওহিসা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status