ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ● ২৩ নভেম্বর ২০২৬ ● ৮ অগ্রহায়ণ ১৪৩৩
আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু ১৯ সেপ্টেম্বর
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 25 July, 2021, 8:51 PM

আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু ১৯ সেপ্টেম্বর

আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু ১৯ সেপ্টেম্বর

আইপিএলের দ্বিতীয় পর্ব আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। এই পর্বের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে মাহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস ও রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স। রোববার (২৫ জুলাই) ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএল-এর দ্বিতীয় দফার সূচি ঘোষণা করেছে।

দেশজুড়ে করোনার বাড়বাড়ন্তের জন্য গত ৪ মে আইপিএল স্থগিত করে দিতে বাধ্য হন বোর্ড প্রধান সৌরভ গঙ্গোপাধ্যায়। তারপর ঠিক হয়, ভারতে নয়, সংযুক্ত আরব আমিরশাহিতে আয়োজিত হবে আইপিএলের দ্বিতীয় পর্বের ম্যাচ। শারজা, আবু ধাবি ও দুবাই, এই তিন শহরে ম্যাচগুলো হবে।

দ্বিতীয় দফায় আয়োজিত হবে ৩১টি ম্যাচ। এর মধ্যে ১৩টি ম্যাচ দুবাইতে আয়োজন করা হবে। ফাইনাল হবে ১৫ অক্টোবর।

গত বছর পুরো আইপিএল সংযুক্ত আরব আমিরশাহিতে হয়েছিলো।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status