ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
কেনিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 9:52 PM

কেনিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩

কেনিয়ায় পেট্রল ট্যাংকার বিস্ফোরণে নিহত ১৩

পূর্ব আফ্রিকার কেনিয়ায় একটি পেট্রল ট্যাংকার উল্টে বিস্ফোরণে অন্তত ১৩ জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও অনেকে।

রোববার স্থানীয় সময় রাতে কিসুমু ও বুসিয়ার মধ্যকার ব্যস্ত রাস্তায় চলার সময় ট্যাংকারটির চালক আরেকটি লরির সঙ্গে সংঘর্ষ এড়াতে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি।

ট্যাংকার উল্টে পড়ার পর মানুষ সেখান থেকে তেল সংগ্রহ করতে জড়ো হয়েছিল। সেসময়ই বিস্ফোরণ ঘটে। শিশুসহ প্রায় ১১ জনকে গুরুতরভাবে পুড়ে যাওয়া অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রাজধানী নাইরোবি থেকে ৩১৫ কিলোমিটার উত্তর পশ্চিমে সিয়ায়া কাউন্টির মালাঙ্গা শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে। দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছতে দু’ঘণ্টা লেগে যায়।

দুধ ভর্তি লরিটি উগান্ডা সীমান্তের কাছে বুসিয়া থেকে কিসুমুতে যাচ্ছিল। সে সময়ই বিপরীত দিক থেকে আসা পেট্রোল ট্যাংকারের সঙ্গে সেটি ধাক্কা খায় বলে জানিয়েছে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status