ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
ছেলেকে গুলি করে হত্যা, লাশ ধরে মায়ের বুকফাটা আহাজারি
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 18 July, 2021, 9:51 PM

ছেলেকে গুলি করে হত্যা, লাশ ধরে মায়ের বুকফাটা আহাজারি

ছেলেকে গুলি করে হত্যা, লাশ ধরে মায়ের বুকফাটা আহাজারি

খাগড়াছড়ির পানছড়িতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সাবেক কর্মী সাগর ত্রিপুরাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ খবর পেয়ে সন্তানহারা ছেলের লাশ ধরে বুকফাটা আহাজারি করছেন তার মা।

রোববার সকালে উপজেলার মরাটিলা এলাকায় এ ঘটনা ঘটে। সাগর ত্রিপুরা ওই এলাকার অনি মোহন ত্রিপুরার ছেলে।

পুলিশ সূত্র জানায়, সাগর সকালে বাড়ি থেকে বের হয়ে দোকানে আসে। হঠাৎ করে কিছু লোক এসে তাকে গুলি করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, ছেলে নিহত হওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান মা। নিজের সন্তানকে এভাবে মৃত দেখে বুকফাটা কান্নায় ভেঙে পড়েন তিনি। এ সময় ছেলেকে হারিয়ে সাগরের লাশ ধরে আহাজারি করেন তার মা।

পানছড়ি থানার ওসি দুলাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে ২৫ জুন দিবাগত রাতে খাগড়াছড়ির দীঘিনালায় ইউপিডিএফের সাবেক কর্মী অমর জীবন চাকমাকে কুপিয়ে হত্যা করেছিল দুর্বৃত্তরা। সেই ঘটনায় অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। তবে হত্যার কোনো ক্লু এখনো বের করতে পারেনি আইনশঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status