ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ১৮ ভাদ্র ১৪৩৩
মুসলিম নারীকে বিয়ে করায় ভারতীয় তারকাকে দলে না নেওয়ার দাবি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 10:00 PM

মুসলিম নারীকে বিয়ে করায় ভারতীয় তারকাকে দলে না নেওয়ার দাবি

মুসলিম নারীকে বিয়ে করায় ভারতীয় তারকাকে দলে না নেওয়ার দাবি

মুসলিম নারীকে বিয়ে করায় ভারতীয় তারকা ক্রিকেটার শিবম দুবেকে দলে না নেওয়ার দাবি তুলেছেন ভারতীয় সমর্থকরা।

নেটিজেনদের অনেকে বলাবলি করছেন, ‘যে নিজের ধর্মের হতে পারে না, সে নিজের দেশের কীভাবে হবেন।’

শুক্রবার বান্ধবী আঞ্জুম খানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন রাজস্থান রয়্যালসের তারকা ক্রিকেটার শিবম দুবে। ভারতীয় এই তারকা ক্রিকেটার মুসলিম নারীকে বিয়ে করায় ইসলাম ধর্ম এবং মারাঠি রীতিনীতি অনুসারে বিয়ে সম্পন্ন করা হয়।

সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও পোস্ট করেন শিবম এবং আঞ্জুম। বিয়ের ছবি পোস্ট করে ভারতীয় তারকা ক্রিকেটার লেখেন- আমি ভালোবাসার উদ্দেশে ভালোবেসেছি; যা ভালোবাসার থেকেও বেশি কিছু ছিল। আর এখন আমাদের চিরকাল পথচলা শুরু হচ্ছে।

সেই পোস্টের পর শিবম-আঞ্জুম জুটিকে শুভেচ্ছা জানান স্রেয়াশ আইয়ারসহ ভারতীয় তারকা ক্রিকেটাররা।

এক নেটিজেন বলেন, মণ্ডপ কোথায়? আগুনকে সাক্ষী রেখে ঘোড়া কোথায়? বিয়ে কোথায়? এটা কী ধরনের বিয়ে?'

অপর এক নেটিজেন বলেন, ‘দুবেজি, কলমা তো পড়ে নিয়েছেন। কিন্তু খতনা করিয়ে নেবেন না। যাই হোক, আপনাকে অভিনন্দন।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status