ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
মোবাইলে গেম খেলতে বাধা, মা-দাদাকে কুপিয়ে আত্মঘাতী তরুণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 9:40 PM

মোবাইলে গেম খেলতে বাধা, মা-দাদাকে কুপিয়ে আত্মঘাতী তরুণ

মোবাইলে গেম খেলতে বাধা, মা-দাদাকে কুপিয়ে আত্মঘাতী তরুণ

মোবাইলে ভিডিও গেম খেলতে বাধা দেওয়ায় মা এবং দাদাকে কুপিয়ে আত্মঘাতী হলেন তরুণ। এই ঘটনা ঘটেছে ভারতের পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে। হামলার জেরে হাসপাতালে মৃত্যু হয়েছে দাদার। বছর বাইশের ওই তরুণের ভিডিও গেমে আসক্তির এমন নজির দেখে শিউরে উঠছেন এলাকার বাসিন্দারা।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রোববার সকালে মোবাইলে ভিডিও গেম খেলা নিয়ে মা কাজলরানি মণ্ডল (৫০) এবং দাদা সূর্যকান্তের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন চন্দ্রকান্ত। এর পরই ওই বাড়ি থেকে তীব্র চিৎকার শুনতে পান স্থানীয় বাসিন্দারা।

প্রতিবেশীরা ওই বাড়িতে গিয়ে দেখতে পান, রক্তাক্ত অবস্থায় কাতরাচ্ছেন কাজলরানি। পাশে পড়ে রয়েছেন বড় ছেলে সূর্যকান্ত।

জানা যায়, বচসার জেরে চন্দ্রকান্ত ধারাল অস্ত্র দিয়ে আঘাত করেন সূর্যকান্তকে। আঘাত লাগে সূর্যকান্তের কাঁধে এবং মাথায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। কাজলরানিকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে প্রথমে চণ্ডীপুরের এড়াশাল ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে তাকে তমলুক জেলা সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। তবে চন্দ্রকান্তকে সে সময় বাড়িতে পাওয়া যায়নি। এর কিছুক্ষণ পর জানা যায়, ভগবানপুর থানার সরবেড়িয়া এলাকায় গিয়ে কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন চন্দ্রকান্ত। তাকে উদ্ধার করে দ্রুত ভগবানপুর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তার মা যেখানে ভর্তি রয়েছেন, সেই তমলুক জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানে চিকিৎসকরা চন্দ্রকান্তকে মৃত বলে ঘোষণা করেন।

মণ্ডল পরিবারের প্রতিবেশীদের একাংশের দাবি, মোবাইলে ভিডিও গেম খেলা নিয়ে চন্দ্রকান্তের সঙ্গে প্রায়শই তার মা এবং দাদার ঝামেলা বাধতো। ওই ঘটনার যে এমন করুণ পরিণতি হবে, তা মানতে পারছেন না তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status