ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
তাদের টার্গেট করোনায় বন্ধ থাকা স্কুল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 9:43 PM

তাদের টার্গেট করোনায় বন্ধ থাকা স্কুল

তাদের টার্গেট করোনায় বন্ধ থাকা স্কুল

করোনার কারণে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে স্কুল। ফলে এবার স্কুলকেই টার্গেট হিসেবে নেয় চোরচক্র। করে বেশকিছু চুরিও। তবে তা আর বেশিদূর স্থায়ী হয়নি। একপর্যায়ে ধরা দিতে হলো পুলিশের হাতে।

অভিযান চালিয়ে চক্রটির দুই সদস্যকে আটক করেছে চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে চোরাই পণ্য বিক্রির টাকা ও চুরির সরঞ্জাম।

আটককৃতরা হলেন- মো. সোহেল ও মো. নাজমুল। শুক্রবার রাতে হাজীপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

শনিবার রাতে এ তথ্য নিশ্চিত করে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, সোহেল ও নাজমুল সংঘবদ্ধ চোর চক্রের সদস্য। করোনার কারণে দীর্ঘদিন ধরে স্কুল বন্ধ থাকায় চুরির জন্য স্কুলকে টার্গেট করে তারা। এর পরিপ্রেক্ষিতে ৬ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত আগ্রাবাদ টিএন্ডটি উচ্চ বিদ্যালয় থেকে ৬টি বৈদ্যুতিক খুঁটি চুরি করে। পরবর্তীতে তা টুকরো টুকরো করে স্ক্র্যাপের দোকানে বিক্রি করে দেয়।

তিনি আরো বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের কাছ থেকে তালা, গ্রিল কাটার দুটি কাটার ও চোরাই পণ্য বিক্রির টাকা উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেয়া তথ্যমতে চোরাই পণ্যের ক্রেতা মিন্টু ও বেলালকে আটক করা হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status