ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১ সেপ্টেম্বর ২০২৬ ১৭ ভাদ্র ১৪৩৩
বিকিনিতে ঝুমা বৌদি, গোয়া মাতাচ্ছেন ‘ওয়াটার বেবি’ মোনালিসা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 July, 2021, 9:39 PM

বিকিনিতে ঝুমা বৌদি, গোয়া মাতাচ্ছেন ‘ওয়াটার বেবি’ মোনালিসা

বিকিনিতে ঝুমা বৌদি, গোয়া মাতাচ্ছেন ‘ওয়াটার বেবি’ মোনালিসা

ভোজপুরী চলচ্চিত্র জগৎ কাঁপানো অন্তরা বিশ্বাস ওরফে মোনালিসা উষ্ণতা ছড়াচ্ছেন গোয়ায়। তার নতুন ছবির ভাণ্ডারে মুগ্ধ তার অনুরাগীরা। বাংলা ছবির জগতে ‘দুপুর ঠাকুরপো’র দ্বিতীয় কিস্তিতে ‘ঝুমা বৌদি’ হিসেবে জনপ্রিয় মোনালিসা তার স্বামী, ভোজপুরী অভিনেতা বিক্রম সিংহ রাজপুতের সঙ্গে সমুদ্রসৈকতে সময় কাটাচ্ছেন।

কখনো শ্যাওলা রঙের বিকিনি, কখনো নীল রঙের বিকিনি টপ ও স্কার্টে, কখনো আবার হালকা নীল চাপা পোশাক পরে গোয়া মাতাচ্ছেন মোনালিসা। স্বামীর সঙ্গে একাধিক মজার রিল ভিডিও বানিয়ে অনুরাগীদের মনোরঞ্জনের দায়িত্ব নিয়েছেন যেন। সম্প্রতি ‘চুরা কে দিল মেরা’ গানে নেচে দেখালেন তারকা দম্পতি।

নেটাগরিকদের নজর কেড়েছেন শ্যাওলা রঙের বিকিনিতে লাস্যময়ী মোনালিসা। সুইমিং পুলের ধারে বসে রয়েছেন সেই ছবি চারটিতে। তার উন্মুক্ত পিঠ ও পায়ে রোদের আলো এসে পড়েছে। কোনো ছবিতে আবার তার পা ভিজছে জলে। কোনও ছবিতে তিনি পুলের ধারে আধশোয়া অবস্থায় পোজ দিয়েছেন ক্যামেরার দিকে।

তাছাড়া গোলাপি রঙের হাতা কাটা ঝুলের পোশাক ও নীল রঙের বিকিনি টপ পরেও ছবি দিয়েছেন অভিনেত্রী। কখনো সমুদ্রের প্রেক্ষাপটে, কখনো আবার সুইমিং পুলের ধারে। ছবিগুলোর সঙ্গে লেখা, ‘ব্যস্ততা ভুলে আরাম করো।’ ছবির নীচে হ্যাশট্যাগে লেখা, ‘গোয়া’, ‘লাভ’, ‘রিল্যাক্স’, ইত্যাদি। সেখানেই নিজেকে ‘ওয়াটার বেবি’ বলে পরিচয় দিয়েছেন মোনালিসা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status