ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
পুলিশ অফিসারের মেয়ের অশ্লীল ছবি ইন্টারনেটে, নেতার ছেলে গ্রেফতার
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 July, 2021, 1:25 PM

পুলিশ অফিসারের মেয়ের অশ্লীল ছবি ইন্টারনেটে, নেতার ছেলে গ্রেফতার

পুলিশ অফিসারের মেয়ের অশ্লীল ছবি ইন্টারনেটে, নেতার ছেলে গ্রেফতার

অবশেষে 'সুবিচার' পেলেন পুলিসকর্তা। জি ২৪ ঘণ্টায় খবর সম্প্রচারিত হওয়ার ২ দিন পর গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে। বারাসত থেকে অভিযুক্ত ধরা পড়েছে বলে পুলিস সূত্রে খবর।

জানা গিয়েছে, অভিযোগকারী ডিএসপি পদমর্যাদার আধিকারিক। তাঁর মেয়ে পড়াশোনায় মেধাবী, শহরের একটি নামী কলেজের ছাত্রী। বিদেশে বন্ধুবান্ধবের সংখ্যাও নেহাত কম নয়। ওই পুলিসকর্তার অভিযোগ, কলেজ পড়ুয়া মেয়েকে নানাভাবে উত্যক্ত করছে এক যুবক। মাস দেড়েক আগে সে আবার ভুয়ো আইডি তৈরি করেছে। সেই আইডি থেকে ওই তরুণীর ফটোশপ করা অশ্লীল ছবি ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে ফোন, এমনকী হোয়াটস অ্যাপ নম্বরও! নিজে ফোন করেও নানারকম অশ্লীল কথাবার্তা বলছে অভিযুক্ত।

গোটা ঘটনাটি জানিয়ে থানায় অভিযোগও দায়ের করেছিলেন ওই পুলিসকর্তার স্ত্রী ও মেয়ে। কিন্তু তাতেও কোন লাভ হয়নি। কেন? বিধাননগর পুলিস কমিশনারেট কাঠগড়ায় তুলেছিলেন খোদ রাজ্য পুলিসের পদস্থ আধিকারিক। সংবাদমাধ্যমের অভিযোগ করেছিলেন, গুরুতর অপরাধেও লঘু ধারা দেওয়া হয়েছে। আইটি অ্যাক্ট তো দূর অস্ত, অভিযুক্তের বিরুদ্ধে জামিন যোগ্য ধারায় মামলা দায়ের করেছে বিধাননগর থানার পুলিস। এমনকী, শনাক্ত করার পরেও গ্রেফতার করা হয়নি অভিযুক্তকে। অভিযুক্ত উত্তরপাড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের ছেলে বলেই কি এই পুলিশি নিষ্ক্রিয়তা? প্রশ্ন তুলেছিলেন অভিযোগকারীরা। শুক্রবার খবরটি সম্প্রচারিত হয় জি ২৪ ঘণ্টায়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status