|
ডুব
___///-_সিফাত হালিম
|
|
ডুব উদরের হা হা ক্ষুধা, জাত কি শোনে, মানে, যে ধর্ম গায় চড়াও হিঁন্দু মুসলিম, জৈন বৌদ্ধ, দেহ বিকানো অন্ন গরীবের এখন ধর্ম, অসংখ্যবার তাদের যেতে হয় উধাও চিতার নীচে। মানবসেবায় প্রভুর বেশরম সংলাপ, সঙ্গে স্বাদু মাংসের ওম, চতুর্দিকে কানাকানি হৈহৈ রৈরৈ ঢোল। বেশুমার ক্ষুধা দুঃখের কাছে হেরে, আলুথালু নারীর সন্ধ্যার খেলা, যে দিয়েছিল প্রভুকে টিপসই, রামের বউ সীতা, সে এখন শীতলক্ষ্যার গলাজলে নেবে গিয়ে, প্রায়ই ডুব দিয়ে নেয় কোনো এক প্রয়োজনে। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
