ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
অফিস না গিয়ে আত্মীয়ের বাড়ি, বউ পর্দাফাঁস করল ভুয়া সিবিআই স্বামীর কর্মকাণ্ড
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 July, 2021, 1:22 PM

অফিস না গিয়ে আত্মীয়ের বাড়ি, বউ পর্দাফাঁস করল ভুয়া সিবিআই স্বামীর কর্মকাণ্ড

অফিস না গিয়ে আত্মীয়ের বাড়ি, বউ পর্দাফাঁস করল ভুয়া সিবিআই স্বামীর কর্মকাণ্ড

ভুয়া সিবিআই অফিসার শুভদীপ ব্যানার্জির কর্মকান্ডের  পর্দাফাঁস করল। অভিযোগ করেছেন অভিযুক্তের স্ত্রী।  তিনি জানিয়েছেন,  শুভদীপের সঙ্গে ২০১৯ সালে রেজিস্ট্রি করে বিয়ে হয়। তারপর ২০২০ সালে সামাজিকভাবে বিয়ে। কিন্তু এরপরই সম্পর্কে চিড় ধরতে থাকে। শুভদীপ ব্যানার্জির ভুয়ো সিবিআই অফিসার সেজে থাকা এবং মিথ্যে পরিচয় দিয়ে বিয়ে করার কারণেই মূলত ভাঙন ধরে সংসারে। চুপ থাকতে পারেন না শুভদীপ ব্যানার্জির স্ত্রী। বিয়ের পরপরই ডিভোর্সের জন্য আবেদন করা হয়।

স্ত্রী-র অভিযোগ, "বিয়ের আগে জানিয়েছিল সিবিআই-র অ্যাসিস্টেন্ট ডিরেক্টর পদে কাজ করেন শুভদীপ ব্যানার্জি। কিন্তু ২০২০ সালের পর যখন ওঁদের বাড়ি যাই, তখন আসতে আসতে খোলসা হয় গোটা বিষয়টি। তখন বুঝতে পারি কিছু একটা অন্যায় কাজ চলছে। অফিসে যাওয়ার সময় নীলবাতির গাড়ি আসত বাড়ির সামনে। তাতে লেখা থাকত গর্ভমেন্ট অফ ইন্ডিয়া"।

 তিনি আরও বলেন, "রোজ অফিসে যেত না। মাঝে মাঝে অফিস যেত শুভদীপ। বিদেশে দিনের পর দিন ঘুরতে যেত। অনেকদিন আত্মীয়ের বাড়িতে, বাইরে কাটিয়ে আসত। কিন্তু এত বড় একটা পোস্টে, সেরকম দায়িত্ব নিতে দেখতাম না তাঁকে। এতদিন কীভাবে ছুটি পেত সেটা ভাবাতো আমাকে। কোনও ডিপার্টেমেন্টে থাকলে তার যে চাপ, কিছুই দেখতাম না তার মধ্যে। কোনও চাপ থাকত না"।

"এরপরই একটা একটা করে কাগজ পত্র দেখতে থাকি। সার্ভিস বুক, পে স্লিপ, স্যালারি মেসেজ খতিয়ে দেখি। সেগুলি নিয়ে গিয়ে কমপ্লেক্সে দেখাই। তখন সেখান থেকে আমাকে জানান হয় এগুলি সব জাল"।    

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status