ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
রাজনীতি করবেন না রজনীকান্ত
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 12 July, 2021, 1:29 PM

রাজনীতি করবেন না রজনীকান্ত

রাজনীতি করবেন না রজনীকান্ত

রাজনীতিতে জড়াবেন না বলে ঘোষণা দিয়েছেন বলিউড সুপারস্টার রজনীকান্ত।

তিনি তার অনুসারীদের নিয়ে এক বৈঠকের পর রোববার এ ঘোষণা দেন।

৭০ বছর বয়সি তামিল এই এ দাপুটে অভিনেতা বলেন, আমার রাজনীতি করার কোনো পরিকল্পনা নেই।

রজনী মাক্কাল মানদ্রাম নামে তার যে সংগঠনটি ছিল তা রোববার থেকে বাতিল ঘোষণা করেন।

তবে তা ধরন পাল্টে রজনীকান্ত রাসিগার নারপানি মান্দ্রাম অর্থাৎ রজনীকান্ত ফ্যান্স ওয়েলফেয়ার ফোরাম নামে সেবামূলক কার্যক্রম চালিয়ে যাবেন বলেও ঘোষণা দেওয়া হয়।

রজনীকান্ত সাংবাদিকদের বলেন, অনেকেই আমার রজনী মাক্কাল মানদ্রাম সংগঠনটিকে একটি রাজনৈতিক প্লাটফরম মনে করে আসছিলেন। এ জন্য এটার নাম পরিবর্তন করে আমার রাজনীতিতে না আসার ঘোষণা দিয়েছি।

এর আগে তামিলনাড়ুর বিধানসভার নির্বাচনে তার অংশগ্রহণ করা শোনা যাচ্ছিল। কিন্তু করোনায় আক্রান্ত হয়ে এবং চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যাওয়ায় নির্বাচন থেকে দূরে ছিলেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status