|
জঙ্গি আস্তানায় সোয়াত টিম, আটক ১
নতুন সময় প্রতিবেদক
|
![]() জঙ্গি আস্তানায় সোয়াত টিম, আটক ১ রোববার ১১ জুলাই, সন্ধ্যা থেকে পাঁচবাড়িয়ার নোয়াগাঁও এলাকার মিয়া বাড়ির ওই বাড়িটি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)। রাত ১১টার দিকে সেখানে সোয়াতের সদস্যরা ঢোকেন। বিষয়টি নিশ্চিত করেন সিটিটিসির বোম ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপকমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন। জঙ্গি সন্দেহে ওই বাড়ির পাশের জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়েছে বলে জানান নারায়ণগঞ্জের এসপি মো. জায়েদুল আলম। আব্দুল্লাহ আল মামুন নব্য জামা’আতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে দাবি পুলিশের। তার সাংগঠনিক নাম ‘ডেভিড কিলার’ বা ‘আব্দুল ওয়াকিল আল খলিফা’। নাম প্রকাশে অনিচ্ছুক সিটিটিসির একজন কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ বিস্ফোরক রয়েছে, তা জানার চেষ্টা চলছে। ওই কর্মকর্তা আরো বলেন, ওই আস্তানায় এখন কেউ নেই বলে আমাদের ধারণা। তবে সেখানে অনেক বোমা ও বোমা তৈরির সরঞ্জাম রয়েছে। পর্যবেক্ষণ শেষে সেখানে অভিযান শুরু করা হয়েছে। এরই মধ্যে আস্তানার ভেতর থেকে পর পর তিনটি বিস্ফোরণের বিকট শব্দ পাওয়া গেছে। সিটিটিসির একাধিক কর্মকর্তা জানান, আটক মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। এর আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তোলেন। তার ওই আস্তানা থেকে তৈরি করা বোমা নিয়েই ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয়। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
