|
ইউরো কাপ চ্যাম্পিয়ন ইতালি
নতুন সময় ডেস্ক
|
![]() ইউরো কাপ চ্যাম্পিয়ন ইতালি নির্ধারিত ৯০ মিনিটে ফলফাল নির্ধারিত না হওয়ায় ফলে গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। তাতেও ম্যাচের ফলাফল নির্ধারিত না হওয়ায় খেলা গড়ায় টাইব্রেকারে। এতেই ৫৩ বছরে প্রথম ইউরো চ্যাম্পিয়ন হলো ইতালি। ওয়েম্বলি স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ। ইতালির বিপক্ষে ইউরোর ফাইনাল। ইংলিশদের উৎসাহ দিতে উপস্থিত হাজার হাজার দর্শক। এমন টানটান উত্তেজনায় ম্যাচের শুরুতেই হোঁচট খেয়ে বসে ইতালি। ম্যাচের দুই মিনিটের মধ্যেই ১-০ ব্যবধানে এগিয়ে গেল ইংল্যান্ড। ইউরোর ফাইনালের ইতিহাসে সবচেয়ে দ্রুততম গোলটি করলেন লুক শ। কর্নার থেকে ভেসে আসা বল ক্লিয়ারই করা নয় শুধু নিজেদের নিয়ন্ত্রণেও ধরে রাখে ইংল্যান্ড। উঠে যায় কাউন্টার অ্যাটাকে। ইতালির বক্সের ডান পাশ থেকে বাম পাশে লম্বা পাস দেন কিয়েরান ট্রিপিয়ার। দ্রুত গতিতে এগিয়ে আসা লুক শ ডান পায়ের দুর্দান্ত এক শট নেন তাতে। মুহূর্তেই বলটি জড়িয়ে গেলো ইতালির জালে। গোল করে রেকর্ডের পাতায় নাম লেখান লুক শ। আন্তর্জাতিক ফুটবলে এটাই ছিল তার প্রথম গোল। ইতালির বিপক্ষে ম্যাচের ১ মিনিট ৫৭ সেকেন্ডের মাথায় গোলটি করেন লুক। তার গোলটিই এখন ইউরোর ফাইনালে করা সবচেয়ে দ্রুততম গোল। এর আগে ১৯৬৪ সালে পেরেদা ৬ মিনিটের মাথায় গোল করেছিলেন। ম্যাচের ৮মিনিটে সুযোগ পায় ইতালি। বক্সের বাইরে থেকে লরেঞ্জো ইনসিগনের ফ্রি কিক। কিন্তু লক্ষ্যভ্রষ্ট হলে সেই যাত্রায় রক্ষা পায় ইংলিশরা। ম্যাচের ৩৫ মিনিটে ইংল্যান্ডের অভিমুখে আক্রমণে যান চিয়েসা। প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে শট নেন। তা লক্ষ্যে ছিল না। তার নিচু ড্রাইভ ডানদিকের পোস্টের বাইরে দিয়ে যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্যর্থ হয়েছে ইতালির আরেক প্রচেষ্টা। লিওনার্দো বোনুচ্চির বক্সের বাইরে থেকে নেওয়া ডান পায়ের শট ক্রসবার থেকে অনেক উঁচুতে মৃ ছিল। প্রথমার্ধে ম্যাচের ৬১ ভাগ সময় বল দখলে রাখে ইতালি। কিন্তু কিছুতেই হ্যারি কেইনদের রক্ষণ ভাঙতে পারেনি। শুরুর শটেই গোল পেয়ে যাওয়ায় প্রথমার্ধে রক্ষণে জোর দেয় ইংল্যান্ড। প্রথমার্ধে তেমন আক্রমণে যায়নি গ্যারেথ সাউথগ্যাটের দল। প্রথমার্ধে দ্বিতীয় মিনিটেই গোল আদায় করে নিলেও এরপর থেকেই রক্ষণাত্নক খেলতে থাকে ইংল্যান্ড। কিন্তু এভাবে বেশিক্ষণ এগিয়ে থাকতে পারেনি ইংল্যান্ড। ম্যাচের ৬৭ মিনিটে দুর্দান্ত এক গোলে ইতালিকে সমতায় ফিরিয়ে আনেন অভিজ্ঞ ফুটবলার লিওনার্দো বোনুচ্চি। ইনসিগনের নেয়া কর্নার কিক থেকে ভেসে আসা বলটিকে হেড করেন ভেরাত্তি। ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড সেটিকে ফেরানোর চেষ্টা করলেও সাইড বারে লেগে ফিরে আসে। ফিরতি বলটি থেকে আলতো শটে ইংল্যান্ডের জালে গোল দেয় বোনুচ্চি। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
