ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
জঙ্গি আস্তানায় দ্বিতীয় অভিযানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 July, 2021, 10:34 AM

জঙ্গি আস্তানায় দ্বিতীয় অভিযানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

জঙ্গি আস্তানায় দ্বিতীয় অভিযানে বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার

জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় ঘিরে রাখা বাড়িতে অভিযান সমাপ্ত করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। অভিযানে বিপুল পরিমাণ জিহাদি বই, বোমা তৈরির সরঞ্জাম ও রিমোট উদ্ধার হয়েছে।


এর আগে রোববার রাতে নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখে সিটিটিসি। সেখানে পরপর তিনটি বিস্ফোরণ ঘটে। 


সিটিটিসি প্রধান আসাদুজ্জামান বলেন, ঘটনাস্থলে বিস্ফোরণ ঘটিয়ে একে একে তিনটি বোমা নিষ্ক্রিয় ও বিপুল পরিমাণ বিস্ফোরক জব্দ করা হয়।


বন্দর উপজেলার মদনপুরের কাজীপাড়ায় রোববার রাত ২টা ৫০ মিনিটে অভিযান শুরু করে ৩টা ৩০ মিনিটে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়।  


অভিযান শেষে সিটিটিসি প্রধান আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, আমাদের একটি টিম তিনদিন পূর্বে বামসি বারেক ওরফে সাব্বিরসহ তিন জঙ্গিকে মিরপুর থেকে গ্রেফতার করে। বারেকের তথ্য মোতাবেক আমাদের একটি টিম রোববার সন্ধ্যার দিকে কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাইমকে গ্রেফতার করে। 


নাইম জিজ্ঞাসাবাদে জানায়, তিনি নব্য জেএমবির সদস্য। তিনি পার্শ্ববর্তী মসজিদে ইমামতি করতেন। যে বাসা থেকে বোমার তৈরির সরঞ্জাম উদ্ধার করেছি সেই বাসায় তিনি সপরিবারে থাকতেন। কয়েকদিন পূর্বে তিনি তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দিয়ে বোমা তৈরির সরঞ্জাম নিয়ে একা একা বোমা তৈরি করছিলেন। 


আসাদুজ্জামান আরও বলেন, আমরা কোনো কমপ্লিট বোমা পাইনি। এখানে সরঞ্জাম ও চারটি রিমোট পেয়েছি। এখান থেকে আমরা শক্তিশালী আইইডি (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বোমা তৈরির সামগ্রী পেয়েছি। নাঈম নব্য জেএমবির সামরিক সদস্য এবং বোমা তৈরির প্রশিক্ষক বলে জানান তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status