ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নারায়ণগঞ্জে আরেক ‘জঙ্গি আস্তানার’ সন্ধান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 July, 2021, 1:08 AM

নারায়ণগঞ্জে আরেক ‘জঙ্গি আস্তানার’ সন্ধান

নারায়ণগঞ্জে আরেক ‘জঙ্গি আস্তানার’ সন্ধান

এবার জঙ্গি আস্তানা সন্দেহে নারায়ণগঞ্জের মদনে একটি বাড়ি ঘিরে রেখেছে পুলিশের বিশেষ বাহিনী সোয়াত। জেলার আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা সেই বাড়িতে অভিযান শেষ না হতেই এ বাড়িটির সন্ধান মেলে।


আড়াইহাজারের পাঁচবাড়িয়ার নোয়াগাঁও এলাকায় কয়েক ঘণ্টার অভিযান শেষে রাত ১২টার দিকে বন্দর উপজেলার মদনপুরের কেওডালা এলাকায় আরো একটি বাড়ি ঘিরে রাখার কথা জানানো হয়েছে।


বিষয়টি নিশ্চিত করেন পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তা আসাদুজ্জামান।


তিনি বলেন, অভিযানে তিনটি শক্তিশালী বোমা উদ্ধার করেছেন সিটিসিসির সদস্যরা। বোমা তিনটি নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক, বোমা তৈরির সরঞ্জাম ও একটি মোটরসাইকেল উদ্ধার করেছেন তারা। এরই মধ্যে মদনপুরের কেওডালা এলাকার ওই বাড়িতেও অভিযান শুরু হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status