ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নারায়ণগঞ্জে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় ৩ বিস্ফোরণ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 12 July, 2021, 12:35 AM
সর্বশেষ আপডেট: Monday, 12 July, 2021, 12:38 AM

নারায়ণগঞ্জে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় ৩ বিস্ফোরণ

নারায়ণগঞ্জে ঘিরে রাখা জঙ্গি আস্তানায় ৩ বিস্ফোরণ

নারায়ণগঞ্জের আড়াইহাজারে জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িতে তিনটি বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে।


এর আগে রোববার রাতে ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিট সিটিটিসি ধুপতারা ইউনিয়নের নোয়াগাওঁ এলাকার একটি বাড়ি জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখে। 


আস্তানার ভেতর আরও বোমা রয়েছে বলে ধারণা করছে সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিট।


সূত্র জানায়, প্রথম বিস্ফোরণটি রাত ১০টা ৪৫ মিনিটে, দ্বিতীয়টি ১০টা ৫৪ মিনিটে এবং সর্বশেষটি ১১টা ৮ মিনিটে ঘটে। প্রতিটি বিস্ফোরণের শব্দ ছিল বিকট।


আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে ঢাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক জঙ্গিকে আটক করে সিটিটিসি। 


সিটিটিসির কর্মকর্তারা জানান, মামুন নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে নিয়োজিত ছিলেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তুলেছেন। 


সিটিটিসির এক কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতার হওয়া মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। একই সঙ্গে জঙ্গি আস্তানায় কী পরিমাণ এক্সপ্লোসিভ আছে, তা জেনে অভিযানের প্রস্তুতি চলছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status