ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ● ২৪ নভেম্বর ২০২৬ ● ৯ অগ্রহায়ণ ১৪৩৩
নারায়ণগঞ্জ
জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 12 July, 2021, 12:08 AM
সর্বশেষ আপডেট: Monday, 12 July, 2021, 12:13 AM

জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট

জঙ্গি আস্তানায় অভিযান শুরু করেছে কাউন্টার টেরোরিজম ইউনিট

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রাখার আড়াই ঘণ্টা পর অভিযান শুরু করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। পুলিশ কর্মকর্তারা ধারণা, ওই আস্তানায় বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম রয়েছে।


সিটিটিসির উপকমিশনার আব্দুল মান্নান জানান, বাড়িটিতে অভিযান শুরু করা হয়েছে। এর আগে রোববার বিকেলে জঙ্গিবাদে যুক্ত থাকার অভিযোগে আবদুল্লাহ আল মামুন নামে স্থানীয় এক মসজিদের ইমামকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই সেখানে অভিযানে যান কর্মকর্তারা।


সিটিটিসির বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়করণ টিমের অতিরিক্ত উপকমিশনার এ কে এম রহমতউল্লাহ চৌধুরী বলেন, ‘গ্রেপ্তার হওয়া আবদুল্লাহ আল মামুন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনি নব্য জেএমবির সক্রিয় সদস্য।



সিটিটিসির অতিরিক্ত উপকমিশনার আহমেদুল ইসলাম বলেন, ‘গত ১৭ মে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় ট্রাফিক পুলিশ বক্সের সামনে প্লাস্টিকের ব্যাগের ভেতর থেকে শক্তিশালী একটি বোমা উদ্ধার হয়। ওই ঘটনা তদন্তে একজনকে গ্রেপ্তার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ওই বোমা আড়াইহাজারে এই আস্তানায় তৈরি করা হয়। নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় একটি মাদ্রাসার পাশে ওই বাড়িতে অভিযান চলছে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status