ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
গণমাধ্যমে কথা বলতে হাসপাতাল কতৃপক্ষকে মানা
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 9 July, 2021, 1:31 PM
সর্বশেষ আপডেট: Friday, 9 July, 2021, 1:35 PM

গণমাধ্যমে কথা বলতে হাসপাতাল কতৃপক্ষকে মানা

গণমাধ্যমে কথা বলতে হাসপাতাল কতৃপক্ষকে মানা

মহামারি পরিস্থিতিতে সিভিল সার্জন ছাড়া ঢাকার সরকারি হাসপাতাল সংশ্লিষ্টদের কাউকে গণমাধ্যমে কোনো তথ্য বা সাক্ষাৎকার দিতে নিষেধ করা হয়েছে। এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমন কর্মকাণ্ড রোগীর ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গের শামিল। তাই কোনো তথ্য-উপাত্ত নেওয়ার প্রয়োজন হলে যেন ঢাকার সিভিল সার্জনের সঙ্গে যোগাযোগ করা হয়।

গতকাল বৃহস্পতিবার ঢাকার সিভিল সার্জন ডা. আবু হোসেন মো. মঈনুল আহসান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, মহামারি পরিস্থিতিতে ঢাকা জেলার স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট কেউ যেন সিভিল সার্জন ছাড়া অন্য কাউকে টিভি চ্যানেল বা কোনো প্রকার প্রিন্ট মিডিয়ায় স্বাস্থ্যসেবাবিষয়ক কর্মকাণ্ড অথবা রোগ ও রোগীদের সম্পর্কে তথ্য না দেয়।

এছাড়া হাসপাতালসহ রোগী-সংক্রান্ত ছবি তোলা বা ভিডিও ধারণ করা অথবা সাক্ষাৎকার নেওয়া থেকে বিরত থাকতে সাংবাদিকদের অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status