|
ফরিদপুরে করোনায় আরো ৮ জনের মৃত্যু
এম.এ.আজিজ,ফরিদপুর
|
![]() ফরিদপুরে করোনায় আরো ৮ জনের মৃত্যু জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে। সিভিল সার্জন অফিসের এমওসিএস ডাঃ তানসিভ জুবায়ের জানান, আক্রান্তের এ হার ৪৫ দশমিক ৮১ ভাগ। পিসিয়ার ল্যাবের তথ্য অনুযায়ী, ফরিদপুর সদরে ৬৬ জন, বোয়ালমারীতে ৮ জন, ভাংগায় ৩৪ জন, সদরপুরে ২৪ জন, আলফাডাঙ্গায় ৪ জন, চরভদ্রাসনে ৩ জন, নগরকান্দায় ৭ জন, সালথায় ৯ জন ও মধুখালীতে ৯ জনের করোনা পজিটিভ এসেছে। বর্তমানে ফরিদপুরের করোনা ডেডিকেটেড হাসপাতালের সবমিলিয়ে ৫১৬ টি বেড রয়েছে। এখানে ৩০৫ জন রোগী ভর্তি রয়েছে। এছাড়া, লকডাউনে সরকারি বিধিনিষেধ অমান্য করায় বুধবার জেলার বিভিন্নস্থানে ২৪ জনকে ১৩ হাজার ৬শ’ টাকা জরিমানা করা হয়। আটক করা হয় চার ব্যক্তিসহ ২৬ টি অটো গাড়ি এবং ৭ টি মটরসাইকেল । আলফাডাঙ্গায় মাস্ক ছাড়া ঘারোফেরা করায় ২ জনকে ৩৪ ধারায় গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয় ।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
