|
মানিকগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ২ লক্ষ টাকা জরিমানা আদায়
মোহাম্মদ ইউনুস আলী, মানিকগঞ্জ
|
![]() মানিকগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘনের ২ লক্ষ টাকা জরিমানা আদায় মানিকগঞ্জ জেলা প্রশাসকের অফিস সূত্রে জানা যায়, মালিকগঞ্জ জেলা প্রশাসন ৪টি মোবাইল কোর্টের মাধ্যমে ২০টি মামলায় ১০ হাজার ৪শ’ টাকা জরিমানা করেন। এছাড়া সদর উপজেলায় ২টি কোর্টের মাধ্যমে ১১টি মামলায় ৬৯ হাজার ৮শ’ টাকা, সিংগাইর উপজেলায় ৩টি মামলায় ১ লক্ষ ১ হাজার ২শ’ টাকা, হরিরামপুর উপজেলায় ৫টি মামলায় ৩ হাজার ২শ’ টাকা, শিবালয় উপজেলা ২টি কোর্টের মাধ্যমে ৩ হাজার ৯শ’ টাকা, ঘিওর উপজেলায় ২টি কোর্টের মাধ্যমে ১ হাজার ২শ’ টাকা এবং দৌলতপুর উপজেলায় ৪টি মামলায় ৩ হাজার ১শ’ টাকা জরিমানা আদায় করা হয়। জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ সংবাদিকদের বলেন, ‘মানিকগঞ্জসহ সারাদেশেই করোনা শনাক্তের হার বেড়ে যাওয়ায় ১ জুলাই থেকে ১৪ দিনের কঠোর লকডাউন চলছে। করোনার সংক্রমনরোধে সরকারী নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলতে সচেতন হতে হবে। স্বাস্থ্যবিধি অমান্যকারীদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা ও শাস্তি প্রদান করতে এ অভিযান অব্যাহত থাকবে।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
