ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের টহল বাগমারায়
বাগমারা প্রতিনিধি
প্রকাশ: Thursday, 8 July, 2021, 4:33 PM

লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের টহল বাগমারায়

লকডাউন বাস্তবায়নে জেলা পুলিশের টহল বাগমারায়

রাজশাহীর বাগমারায় ক্রমেই বেড়ে চলেছে করোনা সংক্রমিত রোগী এবং মৃত্যু সংখ্যা। দিনের পর দিন থেকে জনসাধারণকে করোনা ভাইরাসের ভয়াবহতা সম্পর্কে সচেতন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বাগমারা থানা পুলিশ। সরকারী নির্দেশনা উপেক্ষা করে জনগণ দিব্যি রাস্তায় বের হচ্ছিল।


করোনা সংক্রমন ও মৃত্যুর হার বৃদ্ধি পাওয়ায় দেশ ব্যাপি লকডাউন ঘোষণা করা হয়েছে। বাগমারা উপজেলায় লকডাউন কার্যকর করতে জেলা পুলিশের পক্ষ থেকে টহল জোরদার করা হয়েছে।


বৃহস্পতিবার লকডাউন বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলা সদর ভবানীগঞ্জ সহ সকল জনগুরুত্বপূর্ণ হাট-বাজারে টহল পরিচালনা করেন জেলা পুলিশ রাজশাহীর পক্ষ থেকে। করোনা সংক্রমন রোধে জনসাধারণকে সচেতন করার পাশাপাশি দোকানপাট বন্ধ রাখার আহ্বান জানান তারা।


এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু সালেহ মোঃ আশরাফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সনাতন চক্রবর্তী, অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া, বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ, সেকেন্ড অফিসার এসআই রিপন কুমার প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status