ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৫ মে ২০২৬ ১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কোটচাঁদপুরে করোনার ভয়াবহ অবস্থা বাড়ছে মৃত্যু
সজিব আহমেদ বকুল, কোটচাঁদপুর
প্রকাশ: Thursday, 8 July, 2021, 4:29 PM

কোটচাঁদপুরে করোনার ভয়াবহ অবস্থা বাড়ছে মৃত্যু

কোটচাঁদপুরে করোনার ভয়াবহ অবস্থা বাড়ছে মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলায় মহামারী করোনায় দিন দিন বেড়েই চলেছে শনাক্তের হার। সেই সাথে বাড়ছে মৃত্যু। প্রতিদিন নতুন নতুন রোগী করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। দীর্ঘ হচ্ছে মুত্যুর মিছিল। সীমান্তবর্তী এই উপজেলায় কোন প্রকারেই থামানো যাচ্ছে না করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য বিভাগের সূত্র মতে, গত জুন মাসে ৪৩৭ জনের নমুনা সংগ্রহ করে ১৩২ জন রোগী করোনা শনাক্ত (পজিটিভ) হয়। আক্রান্তের হার ৩০ দশমিক ২ ভাগ। সূত্র মতে জুন ৩০ তারিখ পর্যন্ত ৪ জন করোনা পজিটিভ নিয়ে মৃত্যু হয়। গত এক সপ্তাহে উপজেলায় ৩৩৪ জন ব্যাক্তির শরীর থেকে নমুনা সংগ্রহ করে ১১৩ জন ব্যাক্তির করোনা পজিটিভ হয়। আক্রান্তের হার ৩৩ দশমিক ৮ ভাগ।

এছাড়াও উপজেলার পৌর শহর থেকে শুরু করে গ্রামাঞ্চলের প্রতিটা ঘরে করোনার উপসর্গ নিয়ে মানুষ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন। এদের মধ্যে বিভিন্ন এলাকায় করোনা উপসর্গ নিয়ে প্রতিদিনই হচ্ছে মুত্যু। ফলে করোনা আতঙ্কের জনপদ হয়ে উঠেছে ঝিনাইদহের কোটচঁদপুর উপজেলা। হাসপাতালে করোনা রোগী বৃদ্ধি পাওয়ায় হিমশিম খাচ্ছে চিকিসক ও নার্স-সহ হাসপাতালের স্বাস্থ্য কর্মীরা। রোগীর সঠিক চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ।

তিনি বলেন, পরিস্থিতি এতটায় ভয়াবহ যে করোনা রোগীদের চিকিৎসা সেবা দিতে গিয়ে এরই মধ্যে ১ জন চিকিৎসক, ৩ জন নার্স, ২ জন মেডিকেল এসিস্টেন্ট, ১ জন স্বাস্থ্য সহকারি ও ২ জন পরিছন্ন কর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। ডাঃ রশিদ আরো বলেন, প্রান্তিক জনগোষ্টির করোনা সংক্রমন রোধে উপজেলার বিভিন্ন কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য কর্মীদের মাধ্যমে স্বাস্থ্য সচেতনতা বাড়ানো হয়েছে। সেই সাথে ঠান্ডা-জ্বরে আক্রান্ত হলে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার জন্য পরামর্শ দেওয়া হচ্ছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status