ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
ফুচকার তৈরি মালা-মুকুট পরে বিয়ে
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 7:11 PM

ফুচকার তৈরি মালা-মুকুট পরে বিয়ে

ফুচকার তৈরি মালা-মুকুট পরে বিয়ে

ফুচকা পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া ভার। ফুচকা প্রেমিরা রাস্তার পাশে ফুচকার দোকান দেখলে লোভ সামলাতে পারেন না। ছুটে চলে যান ফুচকা খেতে এমন দৃশ্য হরহামেশাই দেখে থাকি। তাই বলে ফুচকা ভালোবেসে নিজের বিয়ের গয়না হিসেবে এর ব্যবহারের ঘটনা কমই আছে। শুনতে অবাক লাগলেও এমনটাই হয়েছে ভারতের দক্ষিণী এক বিয়েতে।

সেখানে দেখা যায়, বিয়ের আসরে কনে সাজের অনুষজ্ঞ হিসেবে ফুচকা ব্যবহার করেছেন। দক্ষিণী ওই তরুণী বিয়ের সাজপোশাক পরে ফুচকার তৈরি মাথার মুকুট এবং গলার মালা পরেছেন। এমনকি তার হাতেও দেখা যায় ফুচকার অলংকার। কনে এভাবে সেজেগুজে সামনে প্লেটে অনেক ফুচকা নিয়ে বসে আছে।

আরো দেখা গেছে, কনে বিয়ের রীতির জন্য বসে আছে। ঠিক সেই মুহূর্তে ঘর থেকে একজন লোক বেরিয়ে কনের মাথায় ফুচকার মুকুট পরিয়ে দেন। এরপরই কনে হাসতে থাকতেন। আর এই ঘটনাটির ভিডিও ভাইরাল হয়েছে।

দক্ষিণী বিয়ের কনের ওই সাজ দেখে নেটিজেনদের মধ্যে শুরু হয়ে যায় জোর আলোচনা। কেউ কেউ এমন সাজের প্রশংসা করেছেন। কেউ আবার মেয়েরা কেন এত ফুচকা পছন্দ করে তাই নিয়ে বিস্ময় প্রকাশ করেছেন। অনেকে আবার নিজেদের বিয়েতেও এই ধরনের ফুচকার সাজে সেজে ওঠার কথা জানিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status