ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
মমতাকে ৫ লাখ রুপি জরিমানা করে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Wednesday, 7 July, 2021, 4:57 PM

মমতাকে ৫ লাখ রুপি জরিমানা করে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

মমতাকে ৫ লাখ রুপি জরিমানা করে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি নিজেই সেই রায় ঘোষণা করলেন। সেই সঙ্গে মামলাকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে পাঁচ লাখ রুপি জরিমানাও করলো কলকাতা হাইকোর্ট। খবর আনন্দবাজারের।

বিচারব্যবস্থাকে কলুষিত করার জন্যই জরিমানা করা হয়েছে। ওই জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য বার কাউন্সিলে, যা পরবর্তীকালে কোভিড চিকিৎসায় ব্যবহৃত হবে। এবার এই মামলা কোন বেঞ্চে যাবে, ‘মাস্টার অব রোস্টার’ হিসেবে তা ঠিক করবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল।

মামলার রায় দিতে গিয়ে বিচারপতি কৌশিক জানান, তার বিরুদ্ধে মামলাকারীর পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, তার জন্য তিনি সরছেন না। বরং বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি বলেন, আমার সঙ্গে একটি রাজনৈতিক দলের গভীর সম্পর্ক রয়েছে, তাই মামলাটি ছেড়ে দেয়া উচিত— এই অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেয়াটা সাধারণ মানুষের উপর ছাড়া যায় না। এটা বিচারপতি ঠিক করবেন। কারও কোনও রাজনৈতিক পছন্দ থাকতে পারে না, এটা এ দেশে প্রায় অসম্ভব।

বিচারপতি কৌশিক আরও বলেন, বিচারপতিরাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তারাও বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দেন। তাছাড়া বিচারপতির নিয়োগ সংক্রান্ত সিক্রেট রিপোর্ট জনসমক্ষে আনাটা কি ঠিক? একজন মুখ্যমন্ত্রী গোপনীয়তা বজায় রাখারও শপথ নেন।

এদিকে মামলার রায় ঘোষণার পর মমতার নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান বলেন, একজন মুখ্যমন্ত্রীকে এভাবে জরিমানা করা লজ্জাজনক ঘটনা। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাবো। মমতাকে জরিমানা করায় তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।

এক টুইট বার্তায় তিনি লিখেন, আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে সত্য কথা বলার জন্য পাঁচ লাখ রুপি দিতে হয়। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে মি‌থ্যা প্রচারের জন্য কোনও দাম দিতে হয় না। প্রসঙ্গটা ধরা গেলো? মোদি থাকলেই সম্ভব।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status