ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
ডাক্তার নার্সসহ করোনায় আক্রান্ত ৩০
কিশোরগঞ্জে স্বাভাবিক চিকিৎসা সেবায় বিপর্যয়
আশরাফুল ইসলাম তুষার, কিশোরগঞ্জ
প্রকাশ: Monday, 5 July, 2021, 4:18 PM

কিশোরগঞ্জে স্বাভাবিক চিকিৎসা সেবায় বিপর্যয়

কিশোরগঞ্জে স্বাভাবিক চিকিৎসা সেবায় বিপর্যয়

কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ডা. মুহাম্মদ আবিদুর রহমান ভূঁইয়া জানিয়েছেন, শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন সর্বাধিক ১১৬ জন কোভিড রোগী ভর্তি আছেন। সেবা দানকারী ২৫ জন নার্স আক্রান্ত, ২ জন আক্রান্ত চিকিৎসক, এম্বুল্যান্স ড্রাইভার ৩ জনের মধ্যে ২ জনই  আক্রান্ত, করোনা নমুনা সংগ্রহ করা টেকনোলজিস্ট ৩ জনের মধ্যে ১ জন আক্রান্ত।

অনেক আউটসোর্সিং স্টাফ আক্রান্ত হয়ে পড়েছেন।এতে চিকিৎসা সেবা হুমকির মুখে পড়েছে।’হাসপাতালে ১০টি আইসিইউ শয্যার মধ্যে একটিও খালি নেই। করোনা ইউনিটের দেড় শ আসনের মধ্যে রোগী ভর্তি আছেন ১২৫ জন। এছাড়া জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা। গত এক সপ্তাহে জেলায় করোনা শনাক্ত হয়েছেন ৬৬৯ জন। এর মধ্যে সদরে আক্রান্ত  হয়েছেন ৪৬৫ জন।

এদিকে গত ২৪ ঘণ্টায় জেলায় ৩০২ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছেন ১০৭ জন। এ পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছেন ৬ হাজার ৩৬৮ জন। মোট মারা গেছেন ৯১ জন। এর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলাতেই মৃত্যু হয়েছে ৩৩ জনের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ হাজার ২১৩ জন। বর্তমানে জেলায় করোনাভাইরাসে আক্রান্ত সক্রিয় রোগীর সংখ্যা ১ হাজার ২৪ জন।

এদের মধ্যে ৭৫ জন হাসপাতালে ও ৯৪৯ জন হোম আইসোলেশনে আছেন। একমাত্র অষ্টগ্রাম উপজেলায় বর্তমানে করোনা আক্রান্ত কোনো রোগী নেই। বর্তমানে করোনা আক্রান্ত মোট ১ হাজার ২৪ জন রোগীর মধ্যে কিশোরগঞ্জ সদর উপজেলায় ৭১২ জন, হোসেনপুর উপজেলায় ১৩ জন, করিমগঞ্জ উপজেলায় ৩৫ জন, তাড়াইল উপজেলায় ২৩ জন, পাকুন্দিয়া উপজেলায় ৩১ জন, কটিয়াদী উপজেলায় ৬০ জন, কুলিয়ারচর উপজেলায় ২৯ জন, ভৈরব উপজেলায় ৮৫ জন, নিকলী উপজেলায় ৫ জন, বাজিতপুর উপজেলায় ২০ জন, ইটনা উপজেলায় ৯ জন এবং মিঠামইন উপজেলায় ২ জন রয়েছেন।

এদিকে গত ৭ ফেব্রুয়ারি টিকা কার্যক্রম শুরু হওয়ার পর গত ২৫ এপ্রিল পর্যন্ত মোট ৭৬ হাজার ৬৬৫ জন প্রথম ডোজ টিকা নিয়েছেন। এরপর গত ১৯ জুন থেকে সিনোফার্ম টিকার প্রথম ডোজ দেওয়া শুরু হয়েছে। এ পর্যন্ত ১ হাজার ২৪০ জন সিনোফার্ম টিকার প্রথম ডোজ নিয়েছেন। জেলার সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status