ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
কুষ্টিয়ায় করোনাভাইরাসে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২৯২
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 5 July, 2021, 11:15 AM

কুষ্টিয়ায় করোনাভাইরাসে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২৯২

কুষ্টিয়ায় করোনাভাইরাসে ১৭ জনের মৃত্যু, শনাক্ত ২৯২

কঠোর স্বাস্থ্যবিধি মানার নির্দেশনার মধ্যেও সীমান্তবর্তী জেলা কুষ্টিয়ার করোনা সংক্রমণ আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১৪ জন করোনা শনাক্ত রোগী ও ৩ জন করোনা উপসর্গ নিয়ে মোট ১৭ জন মারা গেছেন।

রোববার (৪ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত তাদের মৃত্যু হয়েছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আরও ২৯২ জনের করোনা শনাক্ত হয়েছে। একদিনে সর্বোচ্চ ৮৮৫টি নমুনা পরীক্ষায় শনাক্তের হার ৩০.৩০ শতাংশ। শনাক্তদের মধ্যে সদরে ১৫৩ জন, আর সীমান্তবর্তী উপজেলা দৌলতপুরে ৪৪ জন। এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭১ জন।

এদিকে গত ৭ দিনে কুষ্টিয়ায় ১৪১০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর এই ৭ দিনে ৬১ জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হলো।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডাক্তার তাপস কুমার সরকার জানান, করোনা ডেটেকিডেড কুষ্টিয়া জেনারেল হাসপাতালে রোগীর চাপ বাড়ছে। ২শ’ বেডে করোনা ও এর উপসর্গ নিয়ে আইসোলেশনে আছেন ২৮৭ জন রোগী। এর মধ্যে ১৯৩ জন করোনা পজিটিভ রোগী আর বাকি ৯৪ জন করোনা উপসর্গ নিয়ে ভর্তি রয়েছে। রোগীদের অর্ধেকের বেশি রোগীর অক্সিজেন প্রয়োজন হচ্ছে। মাত্র ৪টি আইসিইউ বেড ও ১০ বেডে সেন্ট্রাল অক্সিজেন সহায়তা নিয়ে হিমশিম খেতে হচ্ছে।

এদিকে চলমান ৭ দিনের লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও যত দিন যাচ্ছে তত বেশি মানুষ বাইরে বের হচ্ছেন। স্বাস্থ্যবিধি মানছেন তারা। শহরের বাইরে বা অলিগলিতে, পাশের গড়াই নদীর ধারে এবং গ্রাম-গঞ্জে মানুষ এখনও স্বাস্থ্যবিধি না মেনে জড়ো হচ্ছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status