ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১৩ মে ২০২৬ ২৯ বৈশাখ ১৪৩৩
মিয়ানমারে শহরে ঢুকে ২৫ জনকে হত্যা করলো নিরাপত্তা বাহিনী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 4 July, 2021, 8:53 PM

মিয়ানমারে শহরে ঢুকে ২৫ জনকে হত্যা করলো নিরাপত্তা বাহিনী

মিয়ানমারে শহরে ঢুকে ২৫ জনকে হত্যা করলো নিরাপত্তা বাহিনী

মিয়ানমারের দেপাইন শহরে ২৫ জনকে হত্যা করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মিয়ানমারের রাজধানী নেপিদো থেকে ৩০০ কিলোমিটার উত্তরের সাগাইং অঞ্চলে এ ঘটনা ঘটেছে। জান্তা সরকারের বিরোধীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষের সময় এই হত্যাকা- চালায় নিরাপত্তা বাহিনী। এ খবর দিয়েছে রয়টার্স।

এই সহিংসতার বিষয়ে সামরিক বাহিনীর মুখপাত্রের বক্তব্য জানতে চাওয়া হলে কোনও সাড়া মেলেনি। তবে রাষ্ট্রীয় গণমাধ্যম ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ বলেছে, অঞ্চলটিতে টহলে নিয়োজিত নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর গেরিলা পদ্ধতিতে হামলা চালিয়েছে বিদ্রোহীরা। এ হামলায় এক সেনাসদস্য নিহত এবং ছয় জন আহত হয়। এরপরই পালটা হামলা চালায় নিরাপত্তা বাহিনী।
তাতেই তাদের ২৫ জন নিহত হয়েছে।

এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একজন বাসিন্দা ফোনে জানিয়েছেন, গত শুক্রবার ভোরে চারটি সামরিক ট্রাক শহরে ঢুকে সেনা সদস্যদের নামিয়ে দিয়ে গেছে। তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে অবস্থান নিয়েছিল স্থানীয় জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সেস এর যুবকরা। কিন্তু এই যুবকদের তেমন শক্তিশালী অস্ত্রশস্ত্র ছিল না। সামরিক বাহিনী ভারি অস্ত্র ব্যবহার করে তাদেরকে পিছু হটিয়ে দিয়েছে। সংঘর্ষের পর মোট ২৫টি মৃতদেহের সন্ধান মেলে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status