ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
স্বামী মাদকাসক্ত, নির্যাতিত স্ত্রী হাসপাতাল থেকে পালিয়ে দিল ট্রেনের নিচে ঝাঁপ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 3 July, 2021, 3:32 PM
সর্বশেষ আপডেট: Saturday, 3 July, 2021, 3:54 PM

স্বামী মাদকাসক্ত, নির্যাতিত স্ত্রী হাসপাতাল থেকে পালিয়ে দিল ট্রেনের নিচে ঝাঁপ

স্বামী মাদকাসক্ত, নির্যাতিত স্ত্রী হাসপাতাল থেকে পালিয়ে দিল ট্রেনের নিচে ঝাঁপ

কুষ্টিয়ার কুমারখালীতে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে মনিরা খাতুন নামে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার সকালে কুষ্টিয়ার কুমারখালী রেল স্টেশনের অদূরে মালবাহী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে তিনি আত্মহত্যা করেন। নিহত গৃহবধূ উপজেলার সদকী ইউপির রামকৃষ্ণপুর গ্রামের সিদ্দিক মন্ডলের মেয়ে মনিরা।

নিহত গৃহবধূর বাবা সিদ্দিক মন্ডল জানান, ৩ বছর আগে বাটিকামারা তরুণ মোড়ের মনির হোসেনের ছেলে জনির সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের পর থেকেই  মাদকাসক্ত জামাই তার মেয়েকে নানাভাবে নির্যাতন করতেন। গত ২৮ জুন নির্যাতন সইতে না পেরে মনিরা হারপিক খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করে। সে সময় কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হয়। হাসপাতালে ভর্তি থাকা অবস্থায় আজ সকালে সবার অগোচরে হাসপাতালের অদূরে ট্রেনে ঝাঁপ দিয়ে আত্নহত্যা করেন। তার মেয়ের একটি শিশু সন্তান রয়েছে।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ট্রেনে কাটা পড়ে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status