ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ১ জুলাই ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
ঈদুল আযহায় আসছে জয় ও ঝিলিকের 'শুধু ইচ্ছে হয়'
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 2 July, 2021, 6:14 PM

ঈদুল আযহায় আসছে জয় ও ঝিলিকের 'শুধু ইচ্ছে হয়'

ঈদুল আযহায় আসছে জয় ও ঝিলিকের 'শুধু ইচ্ছে হয়'

কণ্ঠশিল্পী জয় ও সেরা কন্ঠ তারকা ঝিলিক দুজনে আসছেন নতুন একটি ডুয়েট গান নিয়ে। শুধু ইচ্ছে হয়' শিরোনামের এই গানটির অডিও ভিডিওর কাজ সম্পন্ন হয়েছে।


গত বুধবার গানটির ভিডিওর শূটিং হয়েছে প্যান প্যাসিফিক সোনারগাও হোটেল ও প্রিয়াংকা শূটিং হাউসে। এতে মডেল হয়েছেন দোলন দে। বিগ বাজেটের, বড় আয়োজনের এই গানটির কথা লিখেছেন কবির বকুল, সুর ও সংগীত আয়োজন করেছেন উজ্জ্বল সিনহা।


ঈদুল আযহা উপলক্ষে গানটির মিউজিক ভিডিও মুক্তি পাবে সাউন্ডটেকের ব্যানারে। গানটি প্রসঙ্গে জয় বলেন, বাংলা গানকে মনপ্রাণ দিয়ে ভালোবাসি। তাই গান ছাড়া থাকতে পারিনা।


এরই ধারাবাহিকতায় নতুন মেীলিক গান নিয়ে আমার যে পথচলা, তা সারাজীবন অব্যাহত থাকবে। এবারের ঝিলিকের সাথে ডুয়েট গানটিও অত্যন্ত চমৎকার একটি রোমান্টিক গান।


ঝিলিক বলেন- জয় ভাইয়ের সাথে গানটি গেয়ে খুব ভালো লাগছে। খুব সুন্দর একটি গান হয়েছে। এছাড়াও কোরবানী ঈদে জয় ও সালমার কন্ঠে আহমেদ রিজভীর কথায়, প্লাবন কোরাইশীর সুরে নতুন একটি ডুয়েট গান, এবং জয় ও বিন্দু কনার কন্ঠে, মান্নান মোহাম্মদের সুরে, রবিউল হাসানের কথায় আরেকটি ডুয়েট গানসহ মোট আরো দুটি ডুয়েট গান প্রকাশ হবে।
ঈদুল আযহায় আসছে জয় ও ঝিলিকের 'শুধু ইচ্ছে হয়'

ঈদুল আযহায় আসছে জয় ও ঝিলিকের 'শুধু ইচ্ছে হয়'

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status