ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ৩০ জুন ২০২৬ ১৬ আষাঢ় ১৪৩৩
অর্ধকোটি টাকার হেরোইনসহ তরুণী গ্রেপ্তার
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Friday, 2 July, 2021, 5:21 PM

অর্ধকোটি টাকার হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

অর্ধকোটি টাকার হেরোইনসহ তরুণী গ্রেপ্তার

রাজশাহীর গোদাগাড়ীতে প্রায় অর্ধকোটি টাকার হেরোইনসহ এক তরুণীকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (১ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার গোপালপুর এলাকায় অভিযান চালিয়ে ওই তরুণীকে মাদকসহ হাতেনাতে গ্রেপ্তার করে র‌্যাব-৫ এর আভিযানিক দল।


গ্রেপ্তার তরুণীর নাম মোছা. মুক্তি পারভীন (১৯)। তিনি গোদাগাড়ী উপজেলার শ্রীমন্তপুর ৬ নম্বর ওয়ার্ডের মোখলেছুর রহমানের মেয়ে।


র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের একটি আভিযানিক দল বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম হেরোইনসহ মুক্তিকে গ্রেপ্তার করে। যার মূল্য প্রায় অর্ধকোটি টাকা।


র‌্যাবের ভাষ্যমতে, দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত মুক্তি নামের ওই তরুণী। রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় তিনি হেরোইন সরবরাহ করে আসছিলেন। মাদকের কারবারে জড়িয়ে অল্পদিনেই তিনি প্রচুর অর্থের মালিক হয়েছেন।


এ নিয়ে গোয়েন্দা সূত্রে তার বিরুদ্ধে কিছু তথ্য আসে। ওই গোপন তথ্যের সূত্র ধরে বেশ কিছুদিন ধরে র‌্যাবের গোয়েন্দা নজরদারিতে ছিলেন মুক্তা। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার রাতে তাকে হাতেনাতে হেরোইনসহ আটক করা হয়।


র‌্যাব-৫ এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানি কমান্ডার মেজর সাকিব জানান, আটক তরুণীর বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি মামলা করেছে। এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেবে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status