|
স্ত্রীর সঙ্গে টিকটক ভিডিও ভাইরাল, যা বললেন পাবিপ্রবি প্রক্টর
নতুন সময় প্রতিনিধি
|
![]() স্ত্রীর সঙ্গে টিকটক ভিডিও ভাইরাল, যা বললেন পাবিপ্রবি প্রক্টর ভিডিওতে স্ত্রীর সঙ্গে রোমান্টিক বাংলা গানের তালে নানান অঙ্গভঙ্গি করতে দেখা গেছে তাকে। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশ হলে ভিডিওটি সম্পর্কে জানতে প্রক্টর হাসিবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হয়। শুক্রবার দুপুরে তিনি বলেন, এটি তিন বছর আগের একটি ভিডিও। বিবাহবার্ষিকীতে স্ত্রীর অনুরোধে করেছিলাম। প্রক্টরের দায়িত্ব পাওয়ার পর সেই ভিডিওটি নতুন করে কে বা কারা সামনে এনেছে। আমার ইমেজ নষ্ট করতে এমন ষড়যন্ত্র করা হচ্ছে। প্রক্টর আরো বলেন, এটি আমার ব্যক্তিগত বিষয়। এ নিয়ে আলোচনা বা সংবাদ প্রকাশের কিছু নেই। যারা এসব করছেন, তারা তাদের স্বার্থ উদ্ধারের জন্য এমনটি করছেন। তবে এসব করে কোনো লাভ নেই। কারণ এ নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ভিডিওটি নিয়ে অনেক পোর্টাল নিউজ করেছে। কিন্তু ভিডিওতে আমার সঙ্গে যাকে দেখা গেছে, তিনি যে আমার স্ত্রী সে বিষয়টি কেউ লেখেননি। এ বিষয়ে কেউ জানতেও চাননি। প্রসঙ্গত, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর ড. প্রীতম কুমার দাসের দায়িত্বের মেয়াদ শেষ হলে গত ২৮ জুন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. হাসিবুর রহমানকে প্রক্টর হিসেবে নিয়োগ প্রদান করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
কলেজছাত্র কুপিয়ে হত্যার প্রতিবাদে হাতকাটা হুসাইন’ ও তার সহযোগীদের ফাঁসির দাবি
ভূরুঙ্গামারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা পেলেন প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের সহায়তা
চরভদ্রাসন থানায় নবাগত ওসি হিসেবে যোগদান করলেন মোঃ সফর আলী
বাগমারায় ভুয়া চিকিৎসককে ৬ মাসের কারাদণ্ড, ডায়াগনস্টিক সেন্টারকে ২ লাখ টাকা জরিমানা
