ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
একের পর এক অ্যাপ ডাউনলোড করলো ছেলে, গাড়ি বেচে বিল মেটালেন বাবা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 July, 2021, 12:05 PM

একের পর এক অ্যাপ ডাউনলোড করলো ছেলে, গাড়ি বেচে বিল মেটালেন বাবা

একের পর এক অ্যাপ ডাউনলোড করলো ছেলে, গাড়ি বেচে বিল মেটালেন বাবা

আইফোনে একের পর এক অ্যাপ ডাউনলোড করেছিল ছেলে। তার জন্য ১ লাখ ৩৩ হাজার রুপি বিল চোকাতে হলো বাবাকে! ঘটনাটি ঘটেছে ব্রিটেনের উত্তর ওয়েলসে। বছর সাতেকের আশাজ তার বাবা মহম্মদ মুতাজার আইফোনে রাইজ অব ডার্ক গেমটি খেলছিল।

প্রায় এক ঘণ্টা ধরে খেলার পর গেমটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অ্যাপ কিনতে বলা হয়। আশাজ একের পর এক অ্যাপ কিনতে শুরু করে। একেকটি অ্যাপের দাম ছিল ২০৪ রুপি থেকে সর্বাধিক ১০ হাজার রুপি। এ রকম বেশ কয়েকটি অ্যাপ কিনে ফেলেছিল আশাজ। তার বাবার যখন বিষয়টি চোখে পড়ে তত ক্ষণে সেই বিল গিয়ে দাঁড়িয়েছিল ১ লাখ ৩৩ হাজার রুপির। শেষমেশ নিজের গাড়ি বিক্রি করে সেই বিল মেটান মুতাজা।

প্রথমে মুতাজা ভেবেছিলেন তাকে প্রতারিত করা হয়েছে। কিন্তু তিনি লেনদেনের একটি মেল পান। তাতে টাকার পুরো পরিমাণটাই লেখা ছিল। মুতাজা বিষয়টি নিয়ে অ্যাপল-কে অভিযোগ জানান। তারা মুতাজাকে ২১ হাজার টাকা ফেরত দিয়েছে। যদিও এ ধরনের লেনদেন করতে গেলে পাসওয়ার্ডের দরকার হয়। সেই পাসওয়ার্ড আইফোনে আইটিউনের দ্বারা সুরক্ষিত থাকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status