ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
খাবার ডেলিভারি দিতে গিয়ে খালি বাড়িতে যুবতী ডাক্তারকে ধর্ষণ
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 July, 2021, 12:02 PM
সর্বশেষ আপডেট: Friday, 2 July, 2021, 12:09 PM

খাবার ডেলিভারি দিতে গিয়ে খালি বাড়িতে যুবতী ডাক্তারকে ধর্ষণ

খাবার ডেলিভারি দিতে গিয়ে খালি বাড়িতে যুবতী ডাক্তারকে ধর্ষণ

খাবার ডেলিভারি দিতে গিয়ে এক নারী ডাক্তারকে ধর্ষণ করার অভিযোগ উঠেছে হোটেল মালিকের ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় রাস্তার পাশের হোটেল মালিকের ছেলে অভিযুক্ত সুকান্ত মেহরাকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার রাতে ৩২ বছর বয়সী নারী ডাক্তারের বাড়ি খাবার ডেলিভারি দিতে গিয়ে এ ঘটনা ঘটে। ভারতের ওড়িশা রাজ্যের আঙ্গুল জেলায় ঘটনাটি ঘটেছে

পুলিশ সূত্রে জানা গেছে, ভুক্তভোগী একটি স্বাস্থ্য কেন্দ্রে কাজ করেন এবং সেখানকার দেয়া একটি ফ্ল্যাটে ভাইয়ের সঙ্গে থাকেন। ঘটনার সময় তিনি বাসায় একা ছিলেন। রাস্তার পাশের হোটেল বসে রাতার খাবার খেয়েছিলেন তার ভাই। তাই সেখান থেকে বোনের জন্য খাবার অর্ডার করে পাঠিয়েছিলেন তিনি।

জানা গেছে, হোটেল মালিক তার ছেলেকে দিয়ে খাবার সরবরাহ করতে পাঠান। রাত ১১টার দিকে ডাক্তারের বাড়ি খাবার নিয়ে যায় সুকান্ত। তখন যুবতীকে একা পেয়ে ধর্ষণ করে অভিযুক্ত। এরপরই ভুক্তভোগী ও তার ভাই ছেন্দিপাডা পুলিশ স্টেশনে হোটেল মালিকের ছেলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেন।

আরো জানা গেছে, বুধবার ভুক্তভোগীর মেডিকেল পরীক্ষা করানো হয়েছে। আর এ ঘটনায় অভিযোগ পাওয়ার পরই অভিযুক্ত সুকান্তকে গ্রেফতার করে পুলিশ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status