ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৯ জুন ২০২৬ ১৫ আষাঢ় ১৪৩৩
মৃত প্রেমিকের শুক্রাণু থেকে অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Friday, 2 July, 2021, 1:10 PM

মৃত প্রেমিকের শুক্রাণু থেকে অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি!

মৃত প্রেমিকের শুক্রাণু থেকে অন্তঃসত্ত্বা হয়েছেন তিনি!

মৃত প্রেমিকের শুক্রাণু থেকেই গর্ভধারণ করেছেন তিনি। আগামী অক্টোবরে জন্ম নেবে সেই সন্তান। এমনটিই জানিয়েছেন অস্ট্রেলিয়ার বিখ্যাত অলিম্পিয়ান অ্যালেক্স পুলিনের বান্ধবী এলিডি ভ্লাগ। গত বছরের জুলাইয়ে এক দুর্ঘটনায় মারা যান অ্যালেক্স। কিন্তু তার মৃত শরীর থেকে সংগ্রহ করা শুক্রাণু থেকেই অন্তঃসত্ত্বা হয়েছেন এলিডি। শুনতে যতই আশ্চর্যজনক মনে হোক, এমনটিই ঘটেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন’র প্রতিবেদনে বলা হয়, ক্রীড়াজীবনে চূড়ান্ত সফল অ্যালেক্স দুবার বিশ্ব স্নোবোর্ড চ্যাম্পিয়নশিপ জিতেছিলেন। খ্যাতির শীর্ষে থাকতে থাকতেই গত বছরের জুলাইয়ে দুর্ঘটনায় আকস্মিক মৃত্যু হয় তার। এলিডির সঙ্গে তার প্রেম ৮ বছরের। অ্যালেক্সের সন্তানই নিজের গর্ভে চেয়েছিলেন এলিডি। আর তাই চিকিৎসদের সাহায্যে মৃত অলিম্পিয়ানের শরীর থেকে সংগ্রহ করে রেখেছিলেন শুক্রাণু।

এবার ইনস্টাগ্রামকে তিনি বেছে নিলেন সুসংবাদ দেওয়ার জন্য। জানালেন, সেই শুক্রাণু থেকেই ইন ভিট্রো ফার্টিলাইজেশন তথা আইভিএফ পদ্ধতিতে তিনি গর্ভবতী হয়েছেন। অক্টোবরেই আসছে তার ও অ্যালেক্সের সন্তান। পোস্টের সঙ্গে দেওয়া ছবিতেও স্পষ্ট তার ‘বেবি বাম্প’।

এলিডি বলেন, ‘বুব্বা চ্যাম্প তুমি অক্টোবরে আসবে। তোমার বাবা এবং আমি কত বছর ধরে তোমাকে পৃথিবীতে আনার স্বপ্ন দেখেছি।’ অ্যালেক্সের মৃত্যুর কয়েক দিন আগেই তিনি তার সন্তান গর্ভে ধারণ করতে চেয়েছিলেন। এরপরই অ্যালেক্সের মৃত্যু হলেও সেই ইচ্ছেতে যতিচিহ্ন পড়েনি।

কিন্তু এভাবে মৃত ব্যক্তির শরীর থেকে কি শুক্রাণু সংগ্রহ করা আইনসিদ্ধ? কুইন্সল্যান্ডের আইনে কোনো ব্যক্তির মৃত্যু হলে ৩৬ ঘণ্টার মধ্যে শুক্রাণু সংগ্রহ করা যায়। এক্ষেত্রেও তাই করা হয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status