ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
ব্রিটেন প্রবাসী বাঙ্গালীদের নিয়ে গল্প লিখছেন শোয়েব চৌধুরী
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 7:30 PM
সর্বশেষ আপডেট: Thursday, 1 July, 2021, 7:57 PM

ব্রিটেন প্রবাসী বাঙ্গালীদের নিয়ে গল্প লিখছেন শোয়েব চৌধুরী

ব্রিটেন প্রবাসী বাঙ্গালীদের নিয়ে গল্প লিখছেন শোয়েব চৌধুরী

ঈদুল আযহার অন্যতম আলোচিত নাটকের নাম লন্ডনী বউ। অসংখ্য আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত খ্যাতিমান সাংবাদিক ও মিডিয়া ব্যক্তিত্ব সালাহ্ উদ্দিন শোয়েব চৌধুরী (বিনোদন জগতে ওনাকে সবাই শোয়েব চৌধুরী নামেই জানে)-এর গল্প অবলম্বনে তাজু কামরুল নির্মিত এই নাটকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন জামিল হোসেন ও নীলাঞ্জনা নীলা। এছাড়াও আছেন আমিন আজাদ, আনোয়ার হোসেন, তামান্না প্রমুখ। এটির চিত্রনাট্য লিখেছেন শামীম শিকদার। বাংলাদেশের অন্যতম শীর্ষ প্রযোজনা প্রতিষ্ঠান ক্রাউন এন্টারটেইনমেন্ট এবং বিপণন প্রতিষ্ঠান ক্রাউন ক্রিয়েশনস্ এর 'লন্ডনী বউ' এখন নাটক পাড়ার সবার মুখেমুখে। কমেডি ধাঁচের এই নাটক নিয়ে টেলিভিশন চ্যানেল, ইউটিউব চ্যানেল এবং স্পন্সরদের মাঝেও দারুন আগ্রহ। সবাই বলছেন, এবারের ঈদে এই নাটক ব্যাপক দর্শকপ্রিয়তা পেতে যাচ্ছে।


এরই মাঝে জুলাই মাসের প্রথম প্রহরেই নিজের ফেইসবুক আইডিতে শোয়েব চৌধুরী একটা স্ট্যাটাসে লিখলেন: "এরপর স্রষ্টার দয়ায় গল্প লিখবো তিনটা। লোকেশন লন্ডন।" ব্যস অমনি লন্ডন প্রবাসী বাঙ্গালীদের মাঝে দেখা দিলো নতুন আগ্রহ। অনেকেই জানতে চাইলেন, লন্ডনের কোথায় শ্যুটিং হচ্ছে। নাটকগুলো এক না বহু পর্বের ইত্যাদি। এবিষয়ে জানতে চেয়ে শোয়েব চৌধুরীকে মোবাইলে ফোন করেও পাওয়া যায়নি। পরবর্তীতে এ বিষয়ে ক্রাউন এন্টারটেইনমেন্ট এর ডেপুটি সিইও তাজুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, গল্পগুলো হাতে পেলেই বোঝা যাবে এগুলো কি এক পর্ব নাকি বহু পর্বের নাটকের। 


কবে থেকে ব্রিটেনে নাটকগুলোর কাজ শুরু হবে এমনটা জানতে চাইলে তাজুল ইসলাম বলেন, এখন তো করোনা নিয়ে গোটা বিশ্বেই অস্থিরতা। এসব কাটুক। আমরা আশা করছি চলতি বছরের শেষভাগে কিংবা আগামী বছরের শুরুতে লন্ডন-ভিক্তিক কাজগুলো করার। 


তবে, ক্রাউন ক্রিয়েশনস্ এর প্রধান পরিচালন কর্মকর্তা সৈয়দ ইকবাল বলেন, ব্রিটেনে যেহেতু শ্যুটিং হবে তাই অবশ্যই অন্তত একটা গল্প মেগা সিরিয়ালের জন্যেই লাগবে। 


নাটক কিংবা মেগা সিরিয়ালগুলোয় কি ব্রিটেন প্রবাসী বাঙ্গালীরাও অভিনয়ের সুযোগ পাবেন, এমন প্রশ্নের জবাবে সৈয়দ ইকবাল বলেন, ব্রিটেনে বহু বাঙ্গালী আছেন যাদের ভেতর অভিনয় করার আগ্রহ আছে। পাশাপাশি নাটকগুলোয় টাইটেল সং কিংবা নাটকের ভেতরেই গান থাকলে আমরা চেষ্টা করবো প্রবাসী বাঙ্গালীদের দিয়েই এগুলো গাওয়ানোর। 


ক্রাউন এন্টারটেইনমেন্ট এবং ক্রাউন ক্রিয়েশনস্ কর্তৃপক্ষ বলছে, যেহেতু এখন গল্পগুলো এবং চিত্রনাট্য লেখার কাজ শুরু হচ্ছে তাই ব্রিটেন প্রবাসী বাঙ্গালী, যারা এগুলোতে অভিনয়ে আগ্রহী তারা যোগাযোগ করলে নাটকগুলোতে তাদের জন্যে চরিত্র তৈরী সহজ হবে। 


তারা আরো বলেন, নাটকগুলোর দর্শক ব্যাপ্তি বাড়ানোর লক্ষ্যে ওগুলোতে ইংরেজী সাব টাইটেল ব্যবহারের বিষয়টাও ভাবা হচ্ছে।


এদিকে ব্রিটেনের বাঙ্গালী পাড়ায় ঈদের নাটক 'সুন্দরী বউ' সবার মুখেমুখে। সেখানকার স্থানীয় বাংলা পত্রিকাগুলোতেও এই নাটক সম্পর্কে সংবাদ প্রকাশ হতে যাচ্ছে বলে জানা গেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status