ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৭ জুন ২০২৬ ১৩ আষাঢ় ১৪৩৩
‘শয়তানের নিঃশ্বাসে’ মাতাল হয়ে গেলেন দুই তরুণী!
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 1 July, 2021, 7:36 PM

‘শয়তানের নিঃশ্বাসে’ মাতাল হয়ে গেলেন দুই তরুণী!

‘শয়তানের নিঃশ্বাসে’ মাতাল হয়ে গেলেন দুই তরুণী!

ফুলের সুগন্ধ কার না ভালো লাগে। ফুলের সুন্দর সুগন্ধ মন কেড়ে নেয় সকলের। তবে কিছু ফুলের সুগন্ধ যে আবার বিপদের কারণও হতে পারে তার সাক্ষী হয়ে রইলেন দুই তরুণী।

সম্প্রতি জনপ্রিয় টিকটকার এবং কানাডীয় গায়িকা-গীতিকার রাফায়েলা ‍উইমেন ডেভিল’স ব্রেথ বা শয়তানের নিঃশ্বাস নামের একটি ফুলের ঘ্রাণ নেয়ার দৃশ্য ধারণ করেন। ওই ফুল শুঁকলে হ্যালুসিনেশন হয়। এক্ষেত্রে ঘ্রাণ নেয়া ব্যক্তির মনে ভীতিকর দৃশ ভেসে ওঠে।

রাফায়েলা বলেন, এই সুন্দর দেখতে ফুলটা যে কতটা ভয়ানক তা জানতাম না।

তিনি বলেন, আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড এই ফুলের ঘ্রাণ নেয়ার পর আর নিজেদের ধরে রাখতে পারছিলাম না। কিন্তু তারা নিজেরাও বুঝতে পারছিলেন না তাদের সঙ্গে কি ঘটছে। কেননা তারা বিশ্বের অন্যতম ‘ভয়ানক মাদককে’ নিঃশ্বাসের মাধ্যমে গ্রহণ করছিলেন।

ভিডিওতে রাফায়েলা বলেন, আমি এবং আমার বেস্ট ফ্রেন্ড এই সুন্দর ফুলটি পাই এবং এটার গন্ধ শুঁকে রাত পার করে দেই। এই ফুলের ঘ্রাণ নেয়ার পর ঘুমের মধ্যে অদ্ভুত সব জিনিস দেখতে শুরু করেন উইমেন। তার স্লিপ প্যারালাইসিসও হয়। আমরা জানতাম না যে এই ফুল খুবই বিষাক্ত এবং আমরা বোকার মতো মাতাল হয়েছি।

প্রসঙ্গত, এই ফুলটি বুরুনডাঙ্গা মাদকের উৎস। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী কলম্বিয়ায় এই ফুলের ঘ্রাণ নিয়ে এক বছরে ৫০ হাজারের মতো মানুষকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status